Monday, April 20, 2026

তেহট্টে গুলিবিদ্ধ তৃণমূল নেতা, অভিযোগের তির বিজেপির দিকে

Date:

Share post:

লোকসভার আগে রাজ্যে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করছে বিজেপি। এবার জমিতে সেচের কাজ করাকালীন তৃণমূল নেতাকে লক্ষ্য করে একের পর এক গুলি। গতকাল, শুক্রবার রাত ১০টা নাগাদ নদিয়ার তেহট্টে গুলিবিদ্ধ হলেন তৃণমূল নেতা গোপাল ভাঙ্গারী।

ঘটনার পর স্থানীয়রা তৃণমূল নেতাকে তড়িঘড়ি উদ্ধার করে প্রথমে তেহট্ট মহকুমা হাসপাতালে নিয়ে যায় । শারীরিক অবস্থার অবনতি হলে রাতেই তাঁকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। একটি গুলি তাঁর হাত ফুঁড়ে বেরিয়ে গিয়েছে। চিকিৎসকরা জানিয়েছে, গোপালের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল।এই ঘটনার জন্য তৃণমূল সরাসরি বিজেপির দিকে আঙুল তুলেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।


Related articles

আজ বীরভূম থেকে বেলেঘাটা ঝোড়ো প্রচার তৃণমূল সুপ্রিমোর

এবারের বিধানসভা নির্বাচনে ২৩ মার্চ বাংলায় প্রথম দফার ভোটগ্রহণ। তার আগে সোমবার বীরভূম থেকে বেলেঘাটা ঝোড়ো প্রচার তৃণমূল...

বিকেলের পর থেকে বদলে যেতে পারে কলকাতার আবহাওয়া!

সকালে প্যাচপ্যাচে গরম হলেও, বিকেলের পর থেকে বদলে যেতে পারে কলকাতার (Kolkata) আবহাওয়া (Weather)। দিনভর মেঘলা আকাশ সন্ধের...

দিনভর তিন জনসভা অভিষেকের

চলতি সপ্তাহেই বাংলায় বিধানসভা নির্বাচনে প্রথম দফার ভোটগ্রহণ। ২৩ মার্চ ভোট গ্রহণের জন্য প্রচার শেষ হচ্ছে ২১ তারিখে।...

ভোটে বাইরের লোক! চিঠি ভাইরাল বিজেপির, প্রশ্ন তুললেন কুণাল

বাংলার ভোটে জেতার জন্য এবার ভিন রাজ্য থেকে লোক আনছে বিজেপি? বিজেপির প্যাডে লেখা এক তথাকথিত ‘গোপন’ নির্দেশিকা...