Saturday, March 14, 2026

দিল্লিতে মালগাড়ি উল্টে কমপক্ষে ৮টি ওয়াগন লাইনচ্যুত

Date:

Share post:

ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। শনিবার দুপুরে দিল্লিতে একটি মালগাড়ি উল্টে যায়। কমপক্ষে ৮টি ওয়াগন লাইনচ্যুত হয়েছে । মালগাড়ির নীচে বেশ কয়েকজনের চাপা পড়ে যাওয়ায় আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল।

জানা গিয়েছে, এ দিন দুপুর সাড়ে একটা নাগাদ দিল্লির জাখিরা ফ্লাইওভারের কাছে পটেল নগর-দয়াবস্তি সেকশনের কাছে দুর্ঘটনার সম্মুখীন হয় মালগাড়িটি। ওয়াগানগুলি ছিটকে পড়ে যায় লাইনের পাশে। মালগাড়িতে লোহার শিট নিয়ে যাওয়া হচ্ছিল। ওয়াগন থেকে রেল লাইনের পাশে গড়িয়ে পড়ে সেই লোহার শিট। যেখানে দুর্ঘটনা ঘটে, তার পাশেই বস্তি। সেখানে প্রচুর মানুষ থাকেন। অনেকেই রেল লাইনের আশপাসে ছিলেন। ঘটনার আকস্মিকতায় হকচকিয়ে যান সবাই।
মালগাড়ি উল্টে যাওয়ায় কয়েকজন কামরার নীচে চাপা পড়ে গিয়েছে বলে অনুমান করা হচ্ছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে উপস্থিত হয়েছে উদ্ধারকারী দল। শুরু হয়েছে উদ্ধারকাজ।মালগাড়ি উল্টে যাওয়ার প্রকৃত কারণ খতিয়ে দেখছেন রেলের আধিকারিকরা।

spot_img

Related articles

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...

হিসাব নেবেন প্রধানমন্ত্রী! ব্রিগেডের সভার দিন খুন করে বাংলা দখলের বাস্তব প্রকাশ তৃণমূলের

বিজেপির ব্রিগেডে যাওয়ার পথে বাসে করে ইট, পাথর নিয়ে যাচ্ছে বিজেপির কর্মীরা। বিজেপির স্বরূপ প্রকাশ্যে এসে গিয়েছে। ব্রিগেডের...

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...