Saturday, June 27, 2026

বাবা হচ্ছেন বরুণ! সুখবর দিলেন ডেভিড পুত্র

Date:

Share post:

বি-টাউনে খুশির মেজাজ, বাবা- মা হতে চলেছেন আরও এক সেলেব জুটি । বিরাট- অনুষ্কা গুঞ্জনের মাঝেই একের পর এক বলি-কাপলের জীবনে নতুন অতিথি আসার কথা জানা গেছে। এবার সেই তালিকায় নাম লেখালেন বরুণ ধাওয়ান এবং নাতাশা দালাল (Varun Dhawan & Natasha Dalal)। ইয়ামি গৌতম, রিচা চাড্ডার পরে এবার সুখবর দিলেন ‘ভেড়িয়া’ সুপারস্টার। স্ত্রী নাতাশার স্ফীতোদরে চুম্বনরত বরুণ সমাজমাধ্যমে লেখেন, “আমরা অন্তঃসত্ত্বা। আপনাদের সকলের ভালবাসা এবং আশীর্বাদ চাই।” এরপরই হবু বাবা মাকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা।

 

View this post on Instagram

 

A post shared by VarunDhawan (@varundvn)

বলিউড পরিচালক ডেভিড ধাওয়ানের পুত্র বরুণ ধাওয়ান ‘Student of the Year’ ছবির মাধ্যমে সকলের নজর কাড়েন। প্রথম ছবিতে আলিয়ার বিপরীতে তাঁকে দেখা গেলেও শ্রদ্ধা কাপুরের সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে বেশ গুঞ্জন ছড়ায়। যদিও ২০২১ সালের ২৪ জানুয়ারি দীর্ঘ ১৪ বছরের বন্ধু পোশাকশিল্পী নাতাশা দালালের সঙ্গে গাঁটছড়া বাঁধেন অভিনেতা। আরবসাগরের উপকূলবর্তী অলিবাগে,সাসওয়ান হ্রদের লাগোয়া পাম গাছে ঘেরা এক রিসর্টে চার হাত এক হয়। এবার জীবনের নতুন ইনিংসের পথে বরুণ।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...