Tuesday, May 5, 2026

তৃণমূলের চাপ, মঙ্গলবারই চোপড়া যাচ্ছেন রাজ্যপাল!

Date:

Share post:

আগামিকাল, মঙ্গলবার চোপড়া (Chopra) যাচ্ছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস (Governor CV Anand Bose)। এদিন দুপুর দেড়টা নাগাদ কলকাতা ফিরছেন তিনি। তারপর রাতেই দার্জিলিং মেলে কিষাণগঞ্জের উদ্দেশে রওনা দেবেন, সেখান থেকে সড়কপথে চোপড়া পৌঁছনোর কথা রাজ্যপালের। মঙ্গলবার দিনভর চোপড়ায় থাকার কথা রাজ্যপালের।

বিএসএফের গাফিলতিতে অবৈধ নির্মাণের জন্য উত্তর দিনাজপুরের চোপড়ায় চারজন নিরীহ শিশুমৃত্যু হয়েছে। এই ঘটনায় চাপ বাড়াচ্ছিল তৃণমূল কংগ্রেস। রাজ্যপাল সন্দেশখালি গেলে, চোপড়া কেন যাবেন না? বার বার তোলা হচ্ছিল সেই প্রসঙ্গ। উত্তর দিনাজপুরের চোপড়ার চেতনগাছিতে মৃত চার শিশুর পরিবারের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এবং বিএসএফের বিরুদ্ধে নালিশ জানানো হয়েছিল রাজ্যপালকে।

তবে শুধু সরকার নয়, সন্তান হারানো পরিবারের পাশে দাঁড়াতে আর্থিক সাহায্যের সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই পরিস্থিতিতে সন্তানহারা পরিবারের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের মহিলা শাখাকেও চোপড়ায় যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্র থেকে জানা গিয়েছে, শীঘ্রই চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে মহিলা তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধি দল চোপড়া যাবে। তাঁরা ওই চার শিশুর পরিবারের সঙ্গে কথা বলবে এবং এরপর তারা ফিরে এসে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বকে রিপোর্ট দেবে।

 

 

 

 

Related articles

শুরু প্রস্তুতি! ২৫ বৈশাখে অষ্টাদশ বিধানসভার শপথ, মঙ্গলে রাজ্যে কমিশনের পর্যবেক্ষক

রাজ্যে ভোটপর্ব মিটে যাওয়ার পর এবার দ্রুত প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে নতুন সরকার গঠনের তোড়জোড় শুরু হয়েছে। সব...

ফল ঘোষণার পরেই অগ্নিগর্ভ বাংলা, জেলায় জেলায় আক্রান্ত তৃণমূল

রাজ্যে বিধানসভা নির্বাচনের চূড়ান্ত ফলাফল সামনে আসতেই পাল্লা দিয়ে বাড়ছে রাজনৈতিক হিংসার দাপট। গেরুয়া শিবিরের উত্থানের ইঙ্গিত মিলতেই...

মানুষের রায়কে ধুলিসাৎ করে অনৈতিক জয়: ক্ষোভে গর্জে উঠলেন মমতা

ভোটের ফলপ্রকাশ হতেই বিজেপি ও নির্বাচন কমিশনকে একযোগে নিশানা করে গর্জে উঠলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ,...

সোহমের হার, খারাপ ফল তৃণমূলের টলি প্রার্থীদের, জিতলেন রুদ্রনীল

২০১১ সালে রাজ্যে পালাবদলের পর থেকেই তারকাদের ঢল নামে ঘাসফুল শিবিরে। টলিউড তারকাদের ভোটের লড়াইয়ে নামায় তৃণমূল। ২০১১...