Wednesday, May 13, 2026

দলের সঙ্গে রাঁচি যাচ্ছেন না বুমরাহ, চতুর্থ টেস্টে কি খেলবেন তিনি?

Date:

Share post:

সদ্য শেষ হয়েছে ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্ট। তৃতীয় টেস্ট ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে রেকর্ড রানে জয় পায় ভারতীয় দল। এই জয়ের সুবাদে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ এগিয়ে গেল রোহিত শর্মার দল। চতুর্থ টেস্ট শুরু ২৩ ফেব্রুয়ারি। রাঁচিতে মুখোমুখি হবে দু’দল। আর সুত্রের খবর চতুর্থ টেস্ট ম্যাচে নেই যশপ্রীত বুমরাহ। দলের সঙ্গে রাজকোট থেকে রাঁচি যাচ্ছেন না তিনি।

সূত্রের খবর, রাঁচীতে চতুর্থ টেস্টে বিশ্রাম দেওয়া হবে বুমরাহকে। ধকল সামলাতেই এই সিদ্ধান্ত নিয়েছে ম্যানেজমেন্ট। মঙ্গলবার রাজকোট থেকে রাঁচি যাওয়ার কথা ভারতীয় দলের। সেই দলের সঙ্গে যাবেন না বুমরাহ। বদলে সোমবারই রাজকোট থেকে আহমেদাবাদে নিজের বাড়িতে ফেরার কথা ভারতীয় পেসারের। এমনকি পঞ্চম টেস্টেও না খেলতে পারেন বুমরাহ। যদিও তা নির্ভর করছে চতুর্থ টেস্টের ওপর। রাঁচি জিতে ভারত যদি সিরিজ জিতে যায় তাহলে পঞ্চম টেস্টে বুমরাহ না-ও খেলতে পারেন। আর যদি চতুর্থ টেস্টে ইংল্যান্ড ফেরে বা চতুর্খ টেস্ট ড্র হয় তাহলে পঞ্চম টেস্টে বুমরাহর খেলার সম্ভাবনা রয়েছে।

ইংল্যান্ডের বিরুদ্ধে তিন টেস্টে এখনও পর্যন্ত ১৭ উইকেট নিয়েছেন বুমরাহ। সিরিজের সর্বাধিক উইকেটের মালিক তিনি। তবে বুমরাহ’র বিশ্রামের কথা ভাবছে ম্যানেজমেন্ট। দ্বিতীয় টেস্টে যেভাবে মহম্মদ সিরাজকে বিশ্রাম দেওয়া হয়েছিল, চতুর্থ টেস্টে একইভাবে বুমরাহকে বিশ্রাম দেওয়ার কথা ভেবেছে ম্যানেজমেন্ট।

আড়ও পড়ুন- ইংল্যান্ডের বিরুদ্ধে বিশ্বরেকর্ড যশস্বীর

Related articles

টুটু বোসের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর, সোশ্যাল মিডিয়ায় পোস্ট রাজনীতিক থেকে ক্রীড়া ব্যক্তিত্বদের

ক্রীড়া জগতে এক যুগের অবসান ঘটিয়ে মঙ্গলবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস ত্যাগ করেন মোহনবাগানের প্রাক্তন সভাপতি স্বপন...

৩৮ বছর বয়সে প্রয়াত মুলায়মের ছোট ছেলে প্রতীক যাদব, মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা 

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদবের (Mulayem Singh Yadav) ছোট ছেলে প্রতীক যাদব...

মহিলা কমিশন ছাড়লেন লীনা, চেয়ারপার্সন পদ থেকে ইস্তফা প্রযোজক-লেখিকার

টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পরই রাজ্য মহিলা কমিশনের (West Bengal Commission for Women) চেয়ারপার্সন পদ ছাড়ার...

সব শক্তি অন্তরেই রয়েছে: ‘ব্রেভ’ লিখে সাহসী হওয়ার বার্তা মমতার

বিধানসভা নির্বাচনে রাজ্যে পালাবদলের পরে ভোট পরবর্তী হিংসা রাজ্য তথা সমাজের একটি শ্রেণিকে বিপদের মুখে ফেলেছে। কেন্দ্রীয় সরকারের...