Saturday, March 14, 2026

অভিমানী মনোজ, বিদায়বেলায় ধোনিকে নিয়ে কী বললেন তিনি?

Date:

Share post:

গতকালই ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বাংলার অধিনায়ক মনোজ তিওয়াড়ি। রঞ্জিট্রফির ম্যাচে বিহারকে হারিয়ে রঞ্জির অভিযানের পাশাপাশি ক্রিকেট কেরিয়ারেও দাড়ি টানেন মনোজ। কেরিয়ারের বিদায়বেলায় ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ওপর নিয়ে ক্ষোভ উগরে দিলেন তিনি।

মনোজ বলেন, “আমার স্বপ্ন ছিল দেশের হয়ে খেলা। খেলেছিলাম। দেশকে জিতিয়েছিলাম। শতরান করে ম্যাচের সেরাও হয়েছিলাম। কিন্তু তারপর বাদ পড়তে হল। আমার প্রাপ্য সুযোগ কেড়ে নেওয়া হল। সেই দুঃখটা থেকে যাবে। তবে এটা নিয়ে খুব বেশি ভাবি না। তবে কখনও যদি ধোনির সঙ্গে কথা বলার সুযোগ হয়, তাহলে অবশ্যই জিজ্ঞেস করব, কেন আমাকে বাদ দেওয়া হয়েছিল? কারণটা জানতে চাইব।”

আসলে ভারতীয় দলে মনোজের অভিষেক হয়েছিল ধোনির নেতৃত্বেই। ২০০৮ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অভিষেক হয়েছিল মনোজের। বৃষ্টিবিঘ্নিত সেই ম্যাচ পুরো খেলাই হয়নি। কিন্তু মনোজকে তারপরের সুযোগ পেতে অপেক্ষা করতে হয়েছিল তিন বছর। ২০১১ সালে আবার ভারতীয় দলের সুযোগ হয়েছিল মনোজের। এরপর শতরান করেও ভারতীয় দল থেকে বাদ পড়তে হয়েছে তাঁকে। ম্যাচের সেরাও হয়েছিলেন মনোজ। কিন্তু তারপর ছ’মাস কোনও সুযোগ আসেনি। এই আক্ষেপ এখনও রয়েছে মনোজের।“

দেশের হয়ে ১৫টি ম্যাচ খেলেছিলেন মনোজ। ১২টি একদিনের ম্যাচ এবং তিনটি টি-২০ খেলেছিলেন তিনি।

আরও পড়ুন- আইপিএলের সর্বকালের সেরা দলের নেতা ধোনি, নেই রোহিত

spot_img

Related articles

নন্দীগ্রাম গণহত্যার ১৯ বছর পার, শহিদদের শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর 

১৯ বছর আগে আজকের দিনে রক্তাক্ত হয়েছিল নন্দীগ্রাম (Nandigram)। পাল্টে গিয়েছিল বাংলার রাজনীতির প্রেক্ষাপট। বলা যায়, বাংলার রাজনৈতিক...

আজ যুবভারতীতে লাল-হলুদ ম্যাচ, বেঙ্গালুরুতে খেলবে মোহনবাগান 

শনিবার জমজমাট সবুজ ঘাসে পায়ে পায়ে লড়াই। দুই ভিন্ন প্রতিপক্ষকে পরাস্ত করতে মাঠে নামছে মোহনবাগান (Mohun Bagan) ও...

কৃষিখাতে উন্নয়নের খতিয়ান উল্লেখ করে কৃষক দিবসে শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

কৃষক দিবস (Farmer's Day) উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় (Social media) শুভেচ্ছা পোস্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ২০০৭...

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...