Monday, May 11, 2026

আজ থেকেই রাজ্যে চালু আধার গ্রিভান্স পোর্টাল

Date:

Share post:

আধারে (Aadhar Card) বাংলার মানুষকে আলোর দিশা দেখাতে পারেন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কেন্দ্রীয় সরকার (Central Government) যতই আধার কার্ড বাতিল করুক না কেন তাকে রাজ্যের মানুষ কোনও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী (CM of WB)। সোমবার নবান্ন (Nabanna) থেকে সাংবাদিক বৈঠক করে তিনি জানান, পোর্টাল খুলছে রাজ্য। যাঁদের কার্ড ‘ডিঅ্যাক্টিভেট’ হয়েছে, সেখানে তাঁরা নাম নথিভুক্ত করবেন। সেই মতো আজ থেকেই কাজ শুরু।

রাজ্য সরকারের (Government of West Bengal) আধার গ্রিভান্স পোর্টালে যাঁরা ভুক্তভোগী তাঁরা সহজে অভিযোগ জানাতে পারবেন। ফলে কেন্দ্রের চক্রান্তে আচমকা আধার কার্ড বাতিল হওয়ায় সাধারণ মানুষের আশঙ্কার কোনও কারণ নেই। যাঁদের কার্ড নিয়ে এই সমস্যা হচ্ছে, তাঁদের আলাদা কার্ড দেবে রাজ্য। এই বিকল্প কার্ডের ফলে একদিকে যেমন নাগরিকত্বও রক্ষা হবে, তেমনই রেশন কার্ড থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা সহ সব সুবিধা মিলবে।


Related articles

IPL: মাঠে মেজাজ হারালেন আরসিবি কোচ, কড়া পদক্ষেপ বিসিসিআইয়ের

আইপিএলের (IPL) প্লে অফের (play off) লড়াই যত জমে উঠছে, ততই বাড়ছে মাঠের উত্তেজনা। গুরুত্বপূর্ণ ম্যাচে মুম্বইকে হারিয়ে...

‘ডবল লেয়ার’ নিরাপত্তা বলয়ে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু

নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু আধিকারীর (Shuvendu Adhikari) নিরাপত্তা নিয়ে 'অতি সতর্ক' প্রশাসন! নবান্ন সূত্রে খবর, আপাতত আগামী কয়েক মাস...

মোদির জ্বালানি-উপদেশ: আতঙ্ক তৈরি ও ব্যর্থতা ঢাকার চেষ্টা, দাবি বিরোধীদের

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি শান্ত হওয়া নিয়ে অনির্দিষ্টকালের অনিশ্চয়তা। সেই পরিস্থিতিতে দেশে যে জ্বালানি সংকট তা স্বীকার করে...

চন্দ্রনাথ-খুনে ৩ ধৃতের কতদিনের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের

শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) ব্যক্তিগত সহায়ক চন্দ্রনাথ রথ (Chandranath Rath) খুনের ঘটনায় বড়সড় সাফল্য পেল তদন্তকারী দল। মাত্র...