Tuesday, May 12, 2026

পুলিশের গাড়ি আটকে খুদেদের চাঁদার ‘দাবি’, সমাজমাধ্যমে আবেগঘন পোস্ট SI-এর! 

Date:

Share post:

সরস্বতী পুজো (Saraswati Puja) মানে পড়ুয়াদের মনে এক আলাদা উন্মাদনা। বিশেষ করে নিজেদের মতো করে সব আয়োজন এবং উপচারে বাগদেবীর আরাধনার আনন্দটা ছোটদের কাছে খুব স্পেশাল। চাঁদা তোলা থেকে শুরু করে নিজেদের মতো করে প্যান্ডেল তৈরি সবেতেই জমজমাট খুদেদের সরস্বতী পুজো অভিযান। এবার সেই ঘটনার সাক্ষী হলেন স্বয়ং মুর্শিদাবাদের ‘পুলিশ ম্যাডাম’। তাঁর গাড়ির সামনেই ছোটদের পুজোর চাঁদার দাবি এসে হাজির। তারপর যা করলেন আধিকারিক সেটা সত্যিই অভাবনীয়।

কর্মস্থল থেকে বাড়ি ফিরছিলেন এসআই ময়ূরী ঘোষ (SI Mayuri Ghosh)। আচমকা তাঁর গাড়ির সামনে এসে দাঁড়ায় একদল খুদে। হাতে বিল, দাবি পুজোর চাঁদা। গাড়ি চালক স্পষ্ট ভাবে জানিয়ে দেন এটা পুলিশের গাড়ি। তাতে কী? কচিকাঁচার দল স্পষ্টভাবে বলে, ‘আমাদের সরস্বতী পুজো আছে। পুলিশ তো কী হয়েছে? আমাদের চাঁদা দিন। আমাদের পুজোর কী হবে?’ বুঝুন কাণ্ড! অবাক পুলিশের গাড়ির চালক। এত বড় আস্পর্ধা! তবে বাগদেবীর আরাধনায় ওদের নির্ভেজাল উৎসাহ গাড়িতে বসেই বেশ উপভোগ করছিলেন ময়ূরী ঘোষ। এরপর ৫০ টাকা চাঁদা তুলে দেন বাচ্চাদের হাতে। এরপরই তো আসল ঘটনা। এত টাকা তো আশা করেনি পূজো উদ্যোক্তারা তাই কোনও মতে চাঁদার কৌটো থেকে খুচরো বের করে ফেরত দিতে গেলে বাধা দেন SI। ময়ূরী দেবী জানান, “চাঁদা দিলাম তোমাদের, রসিদ দেবে না?” এবার খুদেরা আরেকটু নিশ্চিত হওয়ার জন্য জিজ্ঞাসা করেন, “পঞ্চাশ টাকা পুরো চাঁদা দিচ্ছেন?” ময়ূরী দেবী সম্মতি দিলে বিল লিখতে ব্যস্ত হয়ে পড়ে অপটু হাত। সরস্বতী পুজো বলে কথা, তাই নামের বানান যাতে ভুল না হয় সেই কারণে সাবধানি খুদেরা চাঁদার বিলে নামের জায়গায় ইংরেজিতে লিখে দেয় ‘Police’। গোটা ঘটনাটা ভীষণভাবে মন ছুঁয়ে যায় ময়ূরী ঘোষের। তাই পুলিশ আধিকারিক সোশ্যাল মিডিয়া পেজে চাঁদার বিলের ছবি দিয়ে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। নেটিজেনরা বলছেন, ‘রোজ কত কী ঘটে যাহা তাহা’, তবে এমন ঘটনাও সত্যি হয়, আহা!


Related articles

রুটিন চেকআপে হাসপাতালে সুব্রত বক্সী

শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। সোমবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁকে...

ক্ষমতায় এসেই বিজেপির জুমলা! ঘোষণার আগেই শুরু সরকারি প্রকল্পের প্রচার 

সরকারে এসেই বিজেপির জুমলা রাজনীতি শুরু বাংলায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই ঘোষণা করেছিলেন, শুধু মুখে ঘোষণা করেই কোনও...

ক্ষমতা হাতে পেয়েই অবস্থান বদল! মমতার সামাজিক প্রকল্প চালিয়ে যাবেন শুভেন্দু

ভোটের ময়দানে যা ছিল ‘ডোলের রাজনীতি’, প্রশাসনিক চেয়ারে বসতেই তার নাম হয়ে গেল ‘জনকল্যাণ’। রাজনৈতিক অবস্থানের এই ভোলবদল...

টানা ৯ ঘন্টা জেরা! পুর দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার সুজিত বসু

টানা ৯ ঘণ্টা জেরার পর পুর দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু।...