Wednesday, June 24, 2026

অফিস টাইমে বন্ধ মেট্রো, সমস্যায় নিত্যযাত্রীরা

Date:

Share post:

কাজের দিনে ব্যস্ত সময়ে ফের মেট্রো বিভ্রাট (Metro Service Interruption)। সূত্রের খবর গিরিশ পার্ক থেকে পার্ক স্ট্রিট (Girish Park to Park Street) পর্যন্ত বন্ধ রাখা হয়েছে মেট্রো পরিষেবা (Metro Service)। আধিকারিকরা জানাচ্ছেন বিদ্যুৎ সংযোগে কিছুটা সমস্যা হওয়ায় আপাতত দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূত্রের খবর আজ সকাল দশটার কিছু পরে আচমকাই সেন্ট্রাল মেট্রো স্টেশনের কাছে বিদ্যুৎ সংযোগে সমস্যা বুঝতে পারেন চালক। পরবর্তীতে পার্ক স্ট্রিটে ঢোকার আগেও একই ঘটনা ঘটে। আপদকালীন ব্যবস্থা হিসেবে দ্রুত মেট্রো পরিষেবা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। আপাতত ময়দান থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানা যাচ্ছে। অফিস টাইমে এই বিভ্রাটের জেরে নাকাল নিত্যযাত্রীরা। মেট্রো রেল (Kolkata Metro) কর্তৃপক্ষের তরফের দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে।


Related articles

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...