Saturday, April 4, 2026

ভ্যাপসা গরমে বাড়ছে অস্বস্তি! বুধবার থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

Date:

Share post:

বুধবার থেকেই ফের রাজ্যে ঝড়বৃষ্টির সম্ভাবনার কথা শোনাল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। হাওয়া অফিস জানিয়েছে, আজ বুধবার থেকেই কলকাতা (Kolkata)-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে জেলায় জেলায়। সম্ভাবনা রয়েছে শিলাবৃষ্টিরও। এদিকে ফেব্রুয়ারির শুরুতেই ভ্যাপসা গরমে নাজেহাল শহরবাসী। শীত বিদায়ের সঙ্গেই বাড়ছে বাতাসের আর্দ্রতা। বেলা বাড়তেই চড়া হচ্ছে রোদ। দিনের তাপমাত্রা ৩০ ডিগ্রি পেরিয়েছে।

হাওয়া অফিস জানিয়েছে একটি পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। এই পশ্চিমী ঝঞ্ঝা ক্রমশ উত্তর-পূর্ব দিকে এগোবে। এর জেরেই ঝড়বৃষ্টি হতে পারে। আলিপুর আবহাওয়া দফতর আরও জানিয়েছে, বুধবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা ও মাঝারি বৃষ্টি হবে পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায়। এদিকে বৃহস্পতিবার সকাল থেকেই রাজ্যে দুর্যোগের সম্ভাবনা আছে। সব জেলাতেই বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। উত্তর-দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও পূর্ব ও পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে।

এছাড়া বৃহষ্পতিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গের সব জেলাতে। পাশাপাশি শিলা বৃষ্টি হতে পারে মালদহ ও দুই দিনাজপুরে। হাওয়া অফিস জানিয়েছে, তাপমাত্রা আরও বাড়তে পারে। সঙ্গে বাড়বে অস্বস্তিকর গরম। কলকাতায় দিনের তাপমাত্রা ৩১ ডিগ্রি। রাতের তাপমাত্রা ২৩.৭ ডিগ্রি। যা এই সময়ের স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬৩ থেকে ৯১ শতাংশ।

 

 

 

 

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...