Tuesday, May 12, 2026

পাকিস্তানের ক্ষমতায় জোট সরকারই! শাহবাজ শরিফকেই পরবর্তী প্রধানমন্ত্রী ঘোষণা পিপিপি চেয়ারম্যানের

Date:

Share post:

মঙ্গলবারই কার্যত স্পষ্ট হয়ে গিয়েছিল পাকিস্তানে (Pakistan) ক্ষমতায় ফিরছে জোট সরকার। আর বুধবার পিপিপি (PPP) চেয়ারম্যান বিলাবল ভুট্টো জারদারি একদম স্পষ্টভাবে জানিয়ে দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী (Prime Minister) হতে চলেছেন শাহবাজ শরিফ (Sahbaz Sharif)। আর রাষ্ট্রপতি হবেন আসিফ আলি জারদারি। নওয়াজ শরিফের দলের সঙ্গে যে হাতে হাত মিলিয়ে জোট সরকার গড়তে চলেছে পিপিপি তা মঙ্গলবার রাতেই সাংবাদিক সম্মেলন করে জানিয়েছিলেন। পাশাপাশি, সিদ্ধান্ত নেওয়া হয় পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন শাহবাজ আর রাষ্ট্রপতি আসিফ জারদারি।

বিলাবল জানান, ‘‘পিপিপি এবং পিএমএল-এন প্রয়োজনীয় সংখ্যা জোগাড় করে ফেলেছে। এখন আমরা সরকার তৈরির জায়গায় পৌঁছে গিয়েছি।’’ অন্যদিকে শাহবাজ দাবি করেন, ইমরানের পিটিআই এবং সুন্নি ইত্তেহাদ কাউন্সিল প্রয়োজনীয় সংখ্যায় পৌঁছতে পারেনি কিন্তু তাঁরা পৌঁছে গিয়েছেন। গত ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে ভোটাভুটির ফল প্রকাশ হয়। তাতে দেখা যায়, পিএমএল-এন জিতেছে ৭৫টি আসন, পিপিপি পেয়েছে ৫৪টি আসন। আর সবাইকে পিছনে ফেলে দিয়েছিল ইমরানের দল পিটিআই সমর্থিত নির্দল প্রার্থীরা। তাঁরা জিতেছিলেন মোট ৯৩ আসনে। এই ফলের জেরে কোনও দলের পক্ষেই একক ভাবে সরকার গড়ার মতো পরিস্থিতি ছিল না।

কিন্তু মঙ্গলবার রাতে পরিষ্কার হয়ে যায়, পিপিপি এবং পিএমএল-এন জোট বেধে সরকার গড়তে চলেছে। পাশাপাশি মুত্তাহিদা কওমি মুভমেন্ট পাকিস্তান (MQMP) ১৭টি আসন নিয়ে জোটকে সমর্থনের কথা জানিয়ে দিয়েছে। ফলে ১৪৬ জন জয়ী সদস্যের সমর্থন নিয়ে পাকিস্তানের মসনদে বসতে চলেছেন শাহবাজ।

 

 

 

Related articles

অসুস্থ মদন, হাসপাতালে ভর্তি করা হল কামারহাটির বর্ষীয়ান নেতাকে 

শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি তৃণমূল নেতা মদন মিত্র (Madan Mitra)। প্রস্রাবের সমস্যার কারণেই সোমবার (১১মে) রাতে তাঁকে...

চিকিৎসা পরিষেবায় শিল্পীদের সুবিধার্থে বড় পদক্ষেপ আর্টিস্টস ফোরামের

ওয়েস্ট বেঙ্গল মোশান পিকচার আর্টিস্টস ফোরামের (West Bengal Motion Picture Artist's Forum) সদস্যদের জন্য সুখবর। সংস্থার সঙ্গে যুক্ত...

চলতি সপ্তাহেই বিধায়ক হিসেবে শপথ শুভেন্দুর, বিধানসভার বিশেষ অধিবেশন নিয়ে জারি বিজ্ঞপ্তি

বাংলায় বিজেপি সরকারের (BJP Government) প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর এবার জয়ী বিধায়ক হিসেবেও শপথ নিতে চলেছেন...

আজ অসমের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন হিমন্ত, আমন্ত্রিত বাংলার মুখ্যমন্ত্রীও

বাংলায় বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের পর এবার অসমে বিজেপির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার (Himant Biswasharma) শপথ বাক্য...