Sunday, March 15, 2026

প্রয়াত আমিন সায়ানি, কণ্ঠহারা ভারতীয় বেতার জগৎ!

Date:

Share post:

আমিন সায়ানি (Ameen Sayani) নামটা শুধু একজন ঘোষক বা সঞ্চালকের নয়, একটা গোটা প্রজন্মের রেডিও প্রীতির আবেগ তিনি। বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। কিন্তু মঙ্গলের সন্ধ্যায় শেষ হল তাঁর পথ চলা। হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত আমিন সায়ানি, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর (Ameen Sayani Passes Away)। পরিবার সূত্রে জানা যায় শিল্পীর হার্ট অ্যাটাক হওয়া মাত্রই দ্রুত তাঁকে দক্ষিণ মুম্বইয়ের এইচএন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে (HN Relience Foundation Hospital) নিয়ে যাওয়া হয়। কিন্তু তাঁর চলে যাওয়া আটকাতে পারেননি চিকিৎসকরা।ভারাক্রান্ত শ্রোতাদের হৃদয়।

 

রেডিও প্রেমীদের সঙ্গে আমিনের যোগাযোগ স্থাপনে শুধু তাঁর কণ্ঠ নয়, বাচনভঙ্গিও যেন এক আলাদা মাত্রা যোগ করেছিল। প্রায় ৫৪ হাজারেরও বেশি রেডিও প্রোগ্রামের জন্য প্রযোজনা/ভয়েস-ওভারের কাজ করেছেন। প্রায় ১৯ হাজার জিঙ্গেলের কণ্ঠ হয়ে ওঠার জন্য লিমকা বুক অফ রেকর্ডসেও তাঁর নাম তালিকাভুক্ত হয়েছে। তাঁর ‘বিনাকা গীতমালা’ অল ইন্ডিয়া রেডিওর (AIR ) বিবিধ ভারতীতে প্রায় ৪২ বছর ধরে সম্প্রচারিত হয়েছিল। আমিন সায়ানি বেশ কিছুদিন ধরে উচ্চ রক্তচাপ ও অন্যান্য বয়সজনিত রোগে ভুগছিলেন। প্রায় বারো বছর ধরে পিঠের ব্যথায় ওয়াকারের মাধ্যমে চলাচল করতেন। বিনোদন জগতেও আমিনের অবদান অপরিসীম। চলচ্চিত্র তারকাদের উপর ভিত্তি করে তাঁর অনুষ্ঠান ‘এস কুমারস কা ফিল্মি মুকাদ্দামা’, রেডিও শ্রোতাদের কাছে তুমুল জনপ্রিয়তা লাভ করে। ‘ভূত বাংলা’, ‘তিন দেবিয়ান’ এবং ‘কাতল’-এর মতো চলচ্চিত্রেও ঘোষক হিসেবে কাজ করেছেন তিনি। এক প্রজন্মের মননে আমিন সায়ানি মানেই কৈশোরের নস্টালজিয়া, যা কোনওদিন ভোলার নয়। সমাজমাধ্যমের স্মৃতিচারণায় তাই এক অপূরণীয় শূন্যস্থানের দীর্ঘশ্বাস। মুম্বইয়ে আজই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।


spot_img

Related articles

বলিউডে শোকের ছায়া, প্রয়াত আটের দশকের জনপ্রিয় অভিনেত্রী মধু মালহোত্রা

৭২ বছর বয়সে প্রয়াত বলিউডের এককালের সুন্দরী অভিনেত্রী মধু মালহোত্রা (Madhu Malhotra)। রবিবার সকালে বর্ষীয়ান অভিনেত্রীর(Bollywood actress) মৃত্যুর...

কাশ্মীরে গুলির লড়াই, সেনার এনকাউন্টারে মৃত পাক জঙ্গি

রক্তাক্ত ভূস্বর্গ। শনিবার রাত থেকে সেনা - জঙ্গির  গুলির লড়াই । সূত্রের খবর, লড়াইয়ের মধ্যেই ভারতীয় সেনার (indian...

রাজ্যে তিন দফায় নির্বাচনের সম্ভাবনা, খবর কমিশন সূত্রে

রবিবার ছুটির দিনে নির্বাচন ঘোষণার পথে নির্বাচন কমিশন। দিল্লি থেকে বিকাল ৪টের সময় সাংবাদিক বৈঠক করে দেশের ৫...

রবিবাসরীয় মহানগরীতে কালবৈশাখীর সর্তকতা! বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায় 

ছুটির দিনে ৭০ কিলোমিটার বেগে ঝড় সঙ্গে দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস (Rain with Thunderstorm alert) কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক...