Saturday, May 16, 2026

পুত্রের আগমনে বিরুষ্কাকে শুভেচ্ছাবার্তা সচিনের

Date:

Share post:

বিগত কয়েক মাস ধরে চলতে থাকা যাবতীয় জল্পনার অবসান মঙ্গলবার ঘটিয়েছেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন, তাদের পরিবারের তিন থেকে চার হওয়ার খবর। ১৫ ফেব্রুয়ারি তাদের পুত্র সন্তান হওয়ার খবর জানাতেই শুভেচ্ছার জোয়ারে ভাসছেন বিরুষ্কা। এবার বিরাট-অনুষ্কাকে শুভেচ্ছা জানালেন সচিন তেন্ডুলকর।সোশ্যাল মিডিয়ার এক্স হ্যান্ডেলে শুভেচ্ছা বার্তায় বিরাট কোহলিকে সচিন লিখেছেন,অকায়ের আগমনে বিরাট এবং অনুষ্কাকে আন্তরিক অভিনন্দন। তোমাদের সুন্দর পরিবারের আরও একটি মূল্যবান রত্নের সংযোজন! তার নাম যেমন ঘর আলোকিত করে, তেমনি তিনি আপনার বিশ্বকে অফুরন্ত আনন্দ এবং হাসিতে পূর্ণ করবে। আগামী দিনে এমন অভিজ্ঞতার মুখোমুখি হতে চলেছ যা তোমরা সারাজীবন মনে রাখবে। বিশ্বে স্বাগতম, লিটল চ্যাম্প!

সচিন তেন্ডুলকরের এই বার্তা মুহূর্তের মধ্যে নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে। বিশেষ করে বিরাট কোহলির পুত্র সন্তানকে ‘লিটল চ্যাম্প’ বলেছেন সচিন, তা মন ছুঁয়ে গিয়েছে কোহলি ফ্যানেদের। এই বক্তব্যকে ভবিষ্যদ্বাণী হিসেবেও দেখছেন অনেকেই। আগামী দিনে কোহলির ছেলেও যেন বাবার মতো চ্যাম্পিয়ন প্লেয়ার হতে পারে, সেই ভবিষ্যদ্বাণী হিসেবেও দেখছেন অনেকেই। প্রসঙ্গত, কোহলি ও অনুষ্কা তাদের পুত্র সন্তানের নাম রেখেছেন অকায়। এই নামের অর্থ কী তা নিয়ে শুরু হয় জল্পনা। তবে এই নামের মানে জানলে মন ভরে যাবে! অকায় একটি তুর্কি শব্দ! তুর্কি ভাষায় এই ‘অকায়’ শব্দের মানে হল চাঁদের আলো!

 

Related articles

পুলগাঁওয়ে ফায়ারিং প্র্যাকটিসের মাঝে চরম অশান্তি! জুনিয়রকে লক্ষ্য করে মেজরের গুলি, মৃত সুবেদার মেজর

সেনা ক্যাম্পে ফায়ারিং প্র্যাকটিসের সময়ে জুনিয়র কমিশনড অফিসার সুবেদার মেজর ওম বাহাদুর খণ্ডকে গুলি করে খুন। মেজর মনন...

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গে শুভেন্দু, বৃহস্পতিবার বৈঠক দুর্গাপুরেও 

রাজ্যে নতুন সরকার গঠনের পর প্রশাসনিক কাজকর্মে গতি আনতে এবং জেলাস্তরে সরাসরি নজরদারি চালাতে তৎপর নবান্ন। মুখ্যমন্ত্রী পদে...

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...

ত্রিপুরাকে ছাপিয়ে শীর্ষে বাংলা, বিধানসভা নির্বাচনে ভোটদানে সর্বকালীন রেকর্ড পশ্চিমবঙ্গের 

স্বাধীনতার পর দেশের বিধানসভা নির্বাচনের ইতিহাসে ভোটদানের হারে এক নতুন নজির গড়ল পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী,...