Friday, June 26, 2026

কৃষক বিক্ষোভে উত্তাল পাঞ্জাব-হরিয়ানা, দিল্লি যাত্রা ঠেকাতে চলছে টিয়ার গ্যাস

Date:

Share post:

বুধবার থেকে নতুন করে দিল্লি চলোর ডাক দিয়েছিল দেশের কৃষকরা। সেইমতো এদিন সকাল থেকে উত্তাল হয়ে উঠল পাঞ্জাব-হরিয়ানা সীমান্ত। এদিন প্রায় ১৪ হাজার কৃষক শম্ভু সীমান্ত পার হতে গেলে পুলিশের সঙ্গে শুরু হয় খণ্ডযুদ্ধ। ড্রোনের মাধ্যমে কৃষকদের লক্ষ্য করে লাগাতার ছোড়া হচ্ছে টিয়ার গ্যাসের শেল। নামানো হয়েছে আধা সামরিক বাহিনী। তবে এত কিছু করেও কোনওভাবে রোখা যাচ্ছে না অন্নদাতাদের। এই পরিস্থিতিতে পঞ্চম দফায় কৃষকদের সঙ্গে বৈঠকের ডাক দিয়েছে মোদি সরকার।

সামনেই লোকসভা নির্বাচন। তার আগে এই বিক্ষোভ আটকাতে মরিয়া সরকার। ২০২০-২১ সালের সহিংস কৃষক বিক্ষোভ ঘুম ছুটিয়েছিল মোদি সরকারের প্রবল চাপের মুখে বাধ্য হয়ে আইন পরিবর্তন করতে বাধ্য হয় সরকার। এই অবস্থায় নতুন করে যে ক্ষোভের আগুন কৃষকবিরোধী মোদি সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠেছে তা থামাতে দাঁত-নখ বের করেছে সরকার। সর্বশক্তি দিয়ে অন্নদাতাদের দিল্লি প্রবেশ আটকাতে কোনও খামতি রাখা হচ্ছে না। পাশাপাশি কৃষকদের সঙ্গে আলোচনার ডাক দিয়ে এদিন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী অর্জুন মুণ্ডা বলেন, “চতুর্থ রাউন্ডের পরে সরকার MSP (ন্যূনতম সমর্থন মূল্য)-সহ সমস্ত বিষয় নিয়ে আলোচনা করতে প্রস্তুত। আমি সব কৃষক নেতাদের আলোচনার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।” ওদিকে কৃষকদের তরফে গতকালই জানানো হয়েছে, কোনও মতেই সরকার আমাদের দিল্লিতে পৌঁছতে দিতে চায় না। কিন্তু আলোচনার মাধ্যমে যদি সমাধান না হয় তাহলে আমরা দিল্লি যাবই। এখন আমাদের উপরে শেল-কাঁদানে গ্যাস ছোড়া হয়েছে। কাশ্মীরের মতো পরিস্থিতি তৈরি হয়েছে হরিয়ানায়।

উল্লেখ্য, নুন্যতম সহায়কমূল্য সহ একাধিক দাবিতে এর আগে চারবার সরকার-কষক বৈঠকে হলেও কোনও রফাসূত্র মেলেনি। কেন্দ্রের প্রস্তাব মানতে নারাজ বলে জানিয়ে দিয়েছে আন্দোলনরত কৃষক সংগঠনগুলি। তারা ট্র্যাক্টরগুলিকেই ‘অস্থায়ী ট্যাঙ্ক’ হিসাবে ব্যবহার করছেন। যাবতীয় বিরোধ এড়িয়ে এগিয়ে চলেছেন রাজধানীর দিকে।

Related articles

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...