Monday, May 4, 2026

শুভেন্দুর ‘খালিস্তানি’ মন্তব্য, ডিজিটাল প্রতিবাদে সরব তৃণমূল

Date:

Share post:

একজন কর্তব্যরত শিখ পুলিশ আধিকারিককে ‘খালিস্তানি’ বলে অপমান করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই ঘটনার প্রতিবাদে তখনই বিজেপির বিরুদ্ধে প্রতিবাদে সরব হন আইপিএস যশপ্রীত সিং। এরপর এই ঘটনায় ডিজিটাল প্রতিবাদ কর্মসূচি শুরু করল রাজ্যের শাসকদল তৃণমূল। যার উদ্দেশ্য, বিজেপির ঘৃণ্য মানসিকতা সকলের সামনে তুলে ধরা এবং বোঝানো যে পাগড়ি পরিহিত শিখ ভাইবোনেরা ভারতীয় কিন্তু খলিস্তানি নন।

এদিন তৃণমূলের অফিশিয়াল এক্স হ্যান্ডেলে একটি ছবি শেয়ার করা হয় যেখানে লেখা, “I wear Turban, I am not a Khalistani!” যার অর্থ, “আমি পাগড়ি পরি, কিন্তু আমি খালিস্তানি নই।” একইসঙ্গে লেখা হয়েছে, “এই শব্দগুলি বিজেপি নেতাদের জোরে এবং স্পষ্টভাবে শোনা প্রয়োজন। একইসঙ্গে পরেরবার যখন আপনারা এই নোংরা মুখে গালি দিতে আসবেন তখন এই শব্দগুলি মনে রাখবেন।”

মঙ্গলবার সন্দেশখালিতে শুভেন্দু অধিকারীর সফর চলাকালীন কর্তব্যরত শিখ পুলিশ আধিকারিককে পাগড়ি পরার কারণে ‘খালিস্তানি’ বলে অপমান করেন শুভেন্দু অধিকারী। ভাইরাল হওয়া একটি ভিডিওতে ওই আইপিএস আধিকারিককে বলতে শোনা যায়, “আমি এ বিষয়ে ব্যবস্থা নেব। আমি পাগড়ি পরা বলেই আপনি এই কথা বলছেন। আমি যদি পাগড়ি না পরতাম, আপনি কি আমাকে খালিস্তানি বলতেন? আপনি আমার ধর্ম নিয়ে এটা বলতে পারেন না।” এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে প্রতিবাদে সরব হয় সমাজের সব শ্রেণীর মানুষ। কলকাতায় বিজেপির সদর দফতরের সামনে প্রতিবাদ জানান কলকাতার শিখ সম্প্রদায়ের মানুষরা। এই ইস্যুতেই এবার ডিজিটাল প্রতিবাদে নামল তৃণমূল কংগ্রেস।

এদিন শিখ সম্প্রদায়ের প্রতিবাদের একাধিক ছবি তুলে ধরে তৃণমূলের এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে, “আমরা শিখ হিসেবে গর্বিত”, “শিখরা ভারতীয় খালিস্তানি নয়”, “আমাদের পাগড়ি আমাদের গর্ব”, “ধর্মের নামে বিজেপির এই ঘৃণার রাজনীতি অবিলম্বে বন্ধ হোক” এবং “আমাদের দাবি গ্রেফতার করা হোক শুভেন্দুকে”। শুভেন্দু অধিকারীর মন্তব্যের প্রতিবাদে বিজেপির দলীয় অফিসের সামনে এমনই স্লোগান তুলেছেন রাজ্যের শিখ সম্প্রদায়ের প্রতিনিধিরা।

 

পাশাপাশি এই ঘটনায় প্রধানমন্ত্রীর নীরবতা নিয়ে প্রশ্ন তুলে সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের তরফে লেখা হয়েছে, “শুভেন্দুর ‘খালিস্তানি’ মন্তব্যে দেশের শিখ সম্প্রদায়ের মানুষ মর্মাহত। এদিন বিজেপির দলিয় অফিসের সামনে প্রতিবাদে সরব হন তারা। তাদের প্রতিবাদ শুধুমাত্র ন্যায়বিচারের আবেদন নয়, বরং তাদের পরিচয় এবং মর্যাদার প্রতিক হয়ে উঠেছে। ২৪ ঘণ্টা কেটে গেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আপনি এখনও চুপ কেন?”

 

Related articles

পোস্টাল ব্যালট দিয়ে রাজ্যে ভোট গণনা শুরু, ইভিএম খোলা হবে সাড়ে আটটার পরে 

শুরু হল বাংলার বিধানসভা নির্বাচনের ভোট গণনা। নির্বাচন কমিশন (ECI) যেমন আগে জানিয়েছিল সেই মতো পোস্টাল ব্যালট দিয়েই...

আজ অসম-তামিলনাড়ু-কেরল-পুদুচেরিতে ভোটগণনা

বাংলার বিধানসভা নির্বাচনের ভোট গণনার দিন দেশের অন্যান্য তিন রাজ্য অসম-তামিলনাড়ু-কেরল এবং এক কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে ভোট গণনা...

আজ ২৯৩ কেন্দ্রে ভোট গণনা, এক যাত্রায় পৃথক ‘ফল’তা

নীলবাড়ি দখলের লড়াইয়ে জিতবে কে, উত্তর মিলবে আজ। দু-দফায় বাংলার বিধানসভা নির্বাচন পর্ব (West Bengal assembly election) মোটামুটি...

মধ্যরাতে রাজ্য জুড়ে দলের নেতা-কর্মীদের বিশেষ নির্দেশ মমতার

জেলায় জেলায় লোডশেডিং করার চেষ্টা চলছে, স্ট্রং রুম গুলোতে কিছু সময় অন্তর বন্ধ হয়ে যাচ্ছে সিসিটিভি - মধ্যরাতে...
বিধানসভা নির্বাচন ২০২৬ লাইভ ফলাফল আপডেট
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 293 পুনঃ নির্বাচন কেন্দ্রঃ 1
টি এম সি
55 এগিয়ে
বিজেপি
61 এগিয়ে
কংগ্রেস
0 এগিয়ে
বামফ্রন্ট
0 এগিয়ে
আই এস এফ
0 এগিয়ে
অন্যান্য
0 এগিয়ে