Tuesday, March 17, 2026

অনির্দিষ্টকালের জন্য বন্ধ আইফেল টাওয়ার! সমস্যায় পর্যটকরা

Date:

Share post:

এই নিয়ে গত দুমাসে দুবার বন্ধ হল প্যারিসের অন্যতম দ্রষ্টব্য আইফেল টাওয়ার (Eiffel Tower)। কবে খুলবে তা নিয়ে বাড়ছে ধোঁয়াশা। মন খারাপ দর্শনার্থীদের। কর্মী ধর্মঘটের জেরে বিশ্বের অন্যতম শীর্ষ পর্যটন আকর্ষণ বন্ধ করে দেওয়া হল বলে জানা যাচ্ছে। টাওয়ারের অপারেটর এসইটিই- এর ওয়েবসাইট থেকে জানা যায় যে সোমবার এই স্মৃতিস্তম্ভের পরিদর্শন ব্যাহত হয়। সেই কারণেই দর্শনার্থীদের সফর স্থগিত করার পরামর্শ দেওয়া হয়েছে। একইসঙ্গে ওয়েবসাইটে নজর রাখতেও বলা হয়েছে। কারণ টাওয়ার সংক্রান্ত কোনও আপডেট সেখানেই দেখা যাবে। পাশাপাশি যারা ই–টিকিট কেটেছেন তাঁদের পরবর্তী তথ্যের জন্য ই–মেল চেক করতে বলা হয়েছে।

চলতি বছর প্যারিসেই অলিম্পিক্সের আসর বসতে চলেছে। তাই স্বাভাবিকভাবেই আইফেল টাওয়ার (Eiffel Tower) দেখতে বিদেশিদের ভিড় বাড়বে বলেই মনে করা হচ্ছে। এমনিতেই বিখ্যাত এই ল্যান্ডমার্ক দেখতে প্রায় ৭০ লক্ষ দর্শকের সমাগম হয়। যার মধ্যে প্রায় ৩ চতুর্থাংশ বিদেশি পর্যটক। এই আবহে কর্মীদের ধর্মঘটের কারণে অনির্দিষ্টকালের জন্য আইফেল টাওয়ার বন্ধ হওয়ায় বেশ সমস্যায় পড়বেন দর্শনার্থীরা বলেই মনে করা হচ্ছে।


spot_img

Related articles

আজ বিকেলে তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ, চমক ঘিরে জল্পনা রাজনৈতিক মহলে

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে। সোমবার একপ্রস্থ প্রার্থী তালিকা প্রকাশ করেছে বাম...

রাতের কলকাতায় শিলাবৃষ্টি, মঙ্গলেও দক্ষিণবঙ্গে দুর্যোগের সতর্কতা!

চৈত্রের শুরু হতে না হতেই কালবৈশাখীর আমেজ দক্ষিণবঙ্গ জুড়ে। সোমবার সন্ধ্যা থেকেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি শুরু হয়েছিল জেলায় জেলায়।...

ভোট ঘোষণার পর কমিশনের রদবদল, ২৪ ঘণ্টার মধ্যে নতুন দায়িত্বে শীর্ষকর্তারা

ভোট ঘোষণার পর নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্যের একাধিক শীর্ষ প্রশাসনিক ও পুলিশ আধিকারিককে সরানো হয়েছিল। তার ২৪ ঘণ্টার...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

মানুষের দৈনন্দিন জীবনে নানা প্রভাব ফেলে—কখনও সাফল্য, কখনও বাধা। আজ কার অর্থভাগ্য উজ্জ্বল, কার কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ, আবার কার...