Saturday, June 27, 2026

পার্থর জামিন মামলায় ইডি-র বিশেষ অধিকর্তার রিপোর্ট তলব হাই কোর্টের

Date:

Share post:

প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলায় ইডি-র বিশেষ অধিকর্তার রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। বুধবার এই মামলার শুনানি ছিল বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে। এদিনের শুনানিতে বিচারপতি জানতে চান, কবে থেকে নিম্ন আদালতে বিচারপর্ব শুরু করা সম্ভব । সেই বিষয়টি রিপোর্ট দিয়ে জানানোর নির্দেশ দেন বিচারপতি। এই মামলায় বিচারপতির তাৎপর্যপূর্ণ মন্তব্য, অনির্দিষ্টকালের জন্য কাউকে হেফাজতে রাখা যায় না। ১ বছর ৭ মাস জেলে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। বিচারপতি ইডি-কে প্রশ্ন করেন, গুরুতর অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে, সেটা ঠিক আছে। কিন্তু কতদিন?
এরপরেই, ইডির স্পেশাল ডিরেক্টরের রিপোর্ট তলব করেন বিচারপতি। পাশাপাশি, আগামী ২৭ ফেব্রুয়ারি ইডি-কে এবিষয়ে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন তিনি। কবে থেকে ইডি আদালতে বিচারপর্ব শুরু করা সম্ভব, সেটাও জানাতে হবে রিপোর্টে। তেমনটাই নির্দেশ আদালতের ৷আগামী ২৭ শে ফেব্রুয়ারি পরবর্তী শুনানি।

গত ৩ ফেব্রুয়ারি পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলার শুনানি ছিল। তাঁর আইনজীবী জামিনের জন্য জোর সওয়াল করেছিলেন। কিন্তু সেই আবেদন খারিজ হয়ে যায়। এদিন বিচারপতি নিজেই তদন্তকারী সংস্থাকে স্পষ্ট করে জানিয়ে দেন, ‘অনির্দিষ্টকালের জন্য কাউকে হেফাজতে রাখা যায় না।’নিয়োগ মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে তল্লাশি চালিয়েছিলেন ইডি আধিকারিকরা। অর্থ তছরূপের অভিযোগে গত জুলাই মাসে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী এবং তৎকালীন শিল্পমন্ত্রী পার্থকে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করে ইডি। পার্থ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে পাওয়া যায় প্রায় ৪৯ কোটি টাকা।

 

Related articles

এবার সাইবার জালিয়াতির শিকার কল্যাণ! অ্যাকাউন্ট থেকে গায়েব লক্ষাধিক টাকা

তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) ব্যাংক একাউন্ট থেকে উধাও (Bank account scam) হয়ে...

মর্মান্তিক! তারাতলা গুদাম বিপর্যয়ে প্রাণ হারালেন ৩ ভাই

এক দুর্ঘটনা কেড়ে নিল তিন ভাইয়ের প্রাণ। কাজের সন্ধানে বিহারের মুঙ্গের থেকে কলকাতা এসেছিলেন এক পরিবারের ৬ সদস্য।...

দেখে নিন আজ কোন শহরে কত দামে মিলছে পেট্রোল ডিজেল

পেট্রোল-ডিজেলের দামের (Petrol and Diesel Price) দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শনিবার...

‘রাওলাট আইনের ২০২৬ সংস্করণ’: বিজেপি সরকারের নতুন বিলকে তীব্র আক্রমণ কুণালের

জনগণের নিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে বিজেপি সরকার যে নতুন বিল (West Bengal Public Safety and Control of...