Thursday, May 14, 2026

হাসপাতালে ভর্তি বর্ষীয়ান পরিচালক প্রভাত রায়!

Date:

Share post:

অসুস্থ প্রভাত রায় (Prabhat Roy)! কিডনি জনিত সমস্যা নিয়ে বুধবার রাতে শহরে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলো বাংলা চলচ্চিত্র জগতের বর্ষীয়ান পরিচালককে। ইনফ্লুয়েঞ্জা এবং শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে গত ছ’দিন ধরে এম আর বাঙ্গুর হাসপাতালে ভর্তি ছিলেন। তাঁর কিডনির সমস্যা থাকায় ক্রিয়েটিনিনের মাত্রা বেড়ে যাওয়ায় ডাক্তারদের সঙ্গে পরামর্শ করে শহরের এক বেসরকারি হাসপাতালে তাঁকে স্থানান্তরিত করা হয়। রাতেই ডায়ালিসিস হয়েছে বলে খবর। আপাতত তিনি ভাল আছেন বলেই চিকিৎসকরা জানিয়েছেন।খবরটি জানিয়েছেন প্রভাত রায়ের কন্যা সমা একতা ভট্টাচার্য (Ekta Bhattacharya)।

গত বছর উচ্চ রক্তচাপ জনিত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল বর্ষীয়ান পরিচালককে। প্রায় এগারো দিন চিকিৎসার পর সুস্থ হয়ে উঠেছিলেন তিনি। ২০২২ সালে স্ত্রী জয়শ্রীর প্রয়াণের পর থেকেই মানসিক ভাবে ভেঙে পড়েন প্রভাত। এরপর ইন্ডাস্ট্রির সফল অভিনেতা অভিনেত্রীদের একাংশের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিয়েছিলেন। যাঁদের বাংলা চলচ্চিত্র জগতে পরিচিতি পাইয়ে দিয়েছিলেন প্রভাত, তাঁদের অনেকেই এখন আর পরিচালকের সঙ্গে যোগাযোগ রাখেন না বলে সমাজমাধ্যমে দুঃখ প্রকাশ করতেও দেখা যায় তাঁকে। আগামী ৭ মার্চ প্রভাত রায়ের জন্মদিনে তাঁর আত্মজীবনী ‘ক্ল্যাপস্টিক’ প্রকাশিত হবে। তবে তার আগে পরিচালক এভাবে অসুস্থ হয়ে পড়ায় চিন্তিত অনুরাগীরা।


Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...