Thursday, May 14, 2026

অফিস টাইমে শিয়ালদহ মেইন লাইনে ব্যাহত ট্রেন চলাচল!

Date:

Share post:

শুক্রবারের সকালে অফিসের জন্য বেরিয়ে মাঝপথেই আটকে পড়তে হল শিয়ালদহ মেইন শাখার (Sealdah Division)রেলযাত্রীদের। ব্যারাকপুর ও টিটাগর (Barackpore -Titagarh) স্টেশনের মাঝে সিগন্যাল বিকল হয়ে যাওয়ায় ব্যাহত হয় পরিষেবা। সকাল ৮:৪৫ থেকে ট্রেন দাঁড়িয়ে পড়ে বিভিন্ন স্টেশনে। একাধিক ট্রেন বাতিল হওয়ায় সমস্যায় নিত্যযাত্রীরা।

পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র (CPRO of Eastern Railway Kaushik Mitra) জানিয়েছেন, সাড়ে আটটা নাগাদ সিগন্যাল সমস্যা ধরা পড়ায় তড়িঘড়ি রেলের ইঞ্জিনিয়াররা সেখানে পৌঁছে কাজ শুরু করে দেন। ঘণ্টাখানেকের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। ১২ নম্বর রেলগেটের কাছে এই সমস্যা হয়েছিল। তার জেরে খড়দহ, আগরপাড়া, সোদপুর ,বেলঘড়িয়া সব স্টেশনে ট্রেন দাঁড়িয়ে পড়ে। শেষ খবর পাওয়া অনুযায়ী ধীরে ধীরে লাইনে থাকা ট্রেনগুলিকে প্ল্যাটফর্মে ঢোকানোর চেষ্টা চলছে।


Related articles

উচ্চমাধ্যমিকের মেধা তালিকার প্রথম দশে কলকাতার ৪ পরীক্ষার্থী 

বৃহস্পতিবার সকালে উচ্চ মাধ্যমিক ২০২৬ সালের ফলাফল (HS Result) প্রকাশিত হয়েছে। জেলা নিরিখে শীর্ষস্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর। তবে...

ক্যানসারের অন্ধকার পেরিয়ে মেধাতালিকার আলোয় নিমতার অদ্রিজা

মারণ রোগের সঙ্গে দীর্ঘ লড়াই পেরিয়ে জীবনের পরীক্ষায় আগেই জয় ছিনিয়ে নিয়েছিলেন। এ বার সেই অদম্য লড়াইয়ের সাফল্য...

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...