Thursday, May 7, 2026

বিরোধীদের দাবিকে বুড়ো আঙুল কেন্দ্রেরই, রাজ্যের মিড-ডে মিল ‘মডেল’ ঘোষণা

Date:

Share post:

রাজ্যে বিভিন্ন ইস্যুতে বারবার কেন্দ্রের টাকা আটকে দেওয়া যে বিরোধীদলগুলির নিছক রাজনীতি তা আবার প্রমাণ হল মিড-ডে মিলের ক্ষেত্রে। বিরোধী মূলত বিজেপি নেতারা বারবার আন্দোলন করে এই প্রকল্পে কেন্দ্রের টাকা আটকে দিয়েছে। অথচ রাজ্যে মিড-ডে মিলে বরাদ্দ ব্যবহারের প্রশংসা করে রাজ্যকে ‘মডেল’ হিসাবে ঘোষণা করলেন কেন্দ্রের আধিকারিকরাই। এই স্বীকৃতিকে সত্যের জয় বলে দাবি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর।

২০২২-২৩ অর্থবর্ষে বারবার বিজেপি নেতা বিশেষত শুভেন্দু অধিকারীকে দেখা গিয়েছে মিড-ডে মিল নিয়ে অভিযোগ তুলতে। ভিত্তিহীন অভিযোগ তুলে কেন্দ্রের কাছে দরবার করে এই প্রকল্পে রাজ্যের বরাদ্দও আটকে দিয়েছেন বিজেপি নেতারা। অন্যদিকে রাজ্যের তরফে চিঠি, ধর্না, আন্দোলন এমনকি মুখ্যমন্ত্রীকেও কেন্দ্রের কাছে বারবার দরবার হয়েছে এই টাকার দাবিতে। কেন্দ্র থেকে একাধিক পরিদর্শক টিম এসেছে ‘অভিযোগ’-এর সত্যতা যাচাই করতে। আদতে আজ পর্যন্ত কোনও তদন্তেই কাউকে অভিযুক্ত বলে সামনে আনতে পারেনি কেন্দ্রের তদন্তকারীরা।

এরপরেও বরাদ্দ না ছাড়ায় ডিসেম্বরে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর আরও একপ্রস্থ তদন্ত হয়। শেষ পর্যন্ত কেন্দ্রেরই আধিকারিকরা দাবি করলেন রাজ্য যেভাবে মিড-ডে মিলে বরাদ্দ টাকা খরচ করেছে তা দেশের মডেল হিসাবে তুলে ধরা উচিত। মূলত কেন্দ্রের বরাদ্দ হওয়া এই খাতের টাকা পুণরুদ্ধার করে তা পুণরায় ব্যবহার করেছে রাজ্য। রাজ্যের এই পদক্ষেপের প্রশংসা করেন কেন্দ্রের আধিকারিকরা। এমনকি এই পদ্ধতি অন্যান্য রাজ্যের জন্য মডেল হিসাবে তুলে ধরার কথা বলা হয়।

রাজ্যের মিড-ডে মিল প্রকল্পে স্বচ্ছতা পর্যবেক্ষণ করেই চলতি আর্থিক বর্ষে সমগ্র শিক্ষা অভিযান প্রকল্পে রাজ্যের জন্য চার হাজার কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র সরকার। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর দাবি কেন্দ্রের এই স্বীকৃতি প্রমাণ করল কেন্দ্রীয় দলের অপপ্রচার ও বিরোধীদের কুৎসা কতটা মিথ্যা।

Related articles

মেঘ-রোদের লুকোচুরিতে বৃষ্টি ভিজল শহর, দিনভর জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস!

বৃহস্পতিবারের সকাল থেকেই বৃষ্টি ভিজল শহর (Rain in Kolkata)। পূর্বাভাস সত্যি করে কলকাতাসহ শহরতলির আশপাশে হালকা থেকে মাঝারি...

গভীর ষড়যন্ত্র, সাধারণ অপরাধীর কাজ নয়: চন্দ্রনাথ খুনে গুরুতর অভিযোগ শমীকের

শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহায়ক চন্দ্রনাথ রথের খুনের ঘটনায় গুরুতর অভিযোগ করলেন বিজেপির (BJP) রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Shamik...

পুলিশের সামনে হগ মার্কেটে বুলডোজার! দায়ের জনস্বার্থে মামলা

রাজ্যে ভোট পরবর্তী হিংসায় (Post Poll Violence) উত্তপ্ত রাজ্য-রাজনীতি। কোথাও ভাঙা হচ্ছে তৃণমূলের কার্যালয়। আবার কোথাও বেধড়ক মারধর...

ISL: আপুইয়াকে নিয়ে স্বস্তি, ডার্বি নয় লোবেরার ফোকাসে শুধুই গোয়া ম্যাচ

মোহনবাগানের(Mohun Bagan) মিশন এফসি গোয়া। বৃহস্পতিবার সকালে গোয়া উড়ে গেল সবুজ মেরুন ব্রিগেড। ফিট হলেও  আপুইয়াকে পুরো ম্যাচে...