Thursday, May 14, 2026

প্যারা ক্রিকেটার আমিরের সঙ্গে দেখা করলেন সচিন, ছবি পোস্ট ভারতের প্রাক্তন ক্রিকেটারের

Date:

Share post:

জম্মু এবং কাশ্মীরের প্যারা ক্রিকেটার আমির লোনের সঙ্গে অবশেষে দেখা করলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকর। তাঁকে সই করা একটি ব্যাট উপহার দেন সচিন।সেই ভিডিও নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন সচিন তেন্ডুলকর। যা মন কেড়েছে নেটিজেনদের।

এদিন সচিন যে ভিডিও পোস্ট করেন সেখানে দেখা যাচ্ছে, সচিন জিজ্ঞাসা করেন কেমন কাটছে দিন? আমিরের উত্তর, “ক্রিকেট খেলছি স্যর। আজ খুব খুশি। জীবনে কোনও দিন আশা হারাইনি। সেটাই আমাকে এগিয়ে নিয়ে গিয়েছে। দুর্ঘটনার পরেও আমি আশা হারাইনি এবং কঠোর পরিশ্রম করেছি। নিজেই সব কাজ করতে পারি। কারও উপরে নির্ভর করি না। ২০১৩ সালে জম্মু এবং কাশ্মীরের প্যারা ক্রিকেট দলে সুযোগ পাই। আপনি আমার অনুপ্রেরণা। ২০১৩ সালে দিল্লিতে জাতীয় পর্যায়ে খেলেছি। ২০১৮-য় বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক ম্যাচেও খেলেছি। নেপাল, শারজা এবং দুবাইয়েও ক্রিকেট খেলার অভিজ্ঞতা রয়েছে আমার।“ এরপর সচিন আমিরকে একটি ব্যাট উপহার দিয়ে সেখানে লিখে দেন, ‘আমির দ্য রিয়েল হিরো’। অর্থাৎ আমিরই আসল নায়ক। সেটা তুলে ধরে দেখাতেও বলেন। পরে আমিরের স্টান্স ঠিক করে দেন সচিন। শ্যাডো প্র্যাকটিস করান।“

 

View this post on Instagram

 

A post shared by Sachin Tendulkar (@sachintendulkar)

আরও পড়ুন- ভারত-ইংল্যান্ড চতুর্থ টেস্ট, দ্বিতীয় দিনের শেষে ভারতের রান সংখ্যা ৭ উইকেট হারিয়ে ২১৯

Related articles

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...

কলকাতায় পথচলা শুরু ‘লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি’র, পঙ্কজ মল্লিকের বাড়িতে নতুন সাংস্কৃতিক কেন্দ্র ও ক্যাফে 

কলকাতার সাংস্কৃতিক পরিসরে যোগ হল নতুন ঠিকানা। ১১ মে, ২০২৬ শহরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল "লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি"...