Saturday, March 14, 2026

ব্যাটারি ফেটে ভয়াবহ আগুন! নিউ ইয়র্কের আবাসনে ঝলসে মৃত্যু ভারতীয় সাংবাদিকের

Date:

Share post:

লিথিয়ামের ব্যাটারি (Lithium Ion Battery) ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ড (Massive Fire)! আর সেই আগুনেই ঝলসে আমেরিকায় মৃত্যু হল এক ভারতীয় সাংবাদিকদের (Indian Journalist)। সূত্রের খবর, ভারতীয় ওই যুবকের নাম ফজিল খান (Fazil Khan) (২৭)। নিউ ইয়র্কের (New York) হালেমের একটি আবাসনে থাকতেন ওই সাংবাদিক। কিন্তু সেখানেই ঘটে দুর্ঘটনা। স্থানীয় সূত্রে খবর, হার্লেমের ওই ফ্ল্যাটে লিথিয়াম-আয়ন ব্যাটারি ফেটে আগুন ধরে যায়। এরপর বিষয়টি নজরে আসতেই প্রাণে বাঁচতে ফ্ল্যাটের জানলা দিয়েই বাইরে ঝাঁপ দেন কমপক্ষে ১৭ বাসিন্দা। তাঁরা কোনওমতে বাঁচলেও প্রাণে বাঁচেননি ফজিল। কারণ আগুন লাগার পর সবাই পারলেও তিনি ফ্ল্যাটের বাইরে বেরতে পারেননি। আর তার জেরেই এমন পরিণতি।

পুলিশ সূত্রে খবর, স্থানীয় এক সংবাদমাধ্যমে রিপোর্টার হিসেবে কাজ করতেন কলম্বিয়া জার্নালিজম স্কুলের ছাত্র ফজিল। পাশাপাশি পুলিশ আরও জানিয়েছে, হার্লেমের ওই ফ্ল্যাটে লিথিয়াম-আয়ন ব্যাটারি ফেটে আচমকাই আগুন ধরে যায়। বাকিরা পারলেও সময়মতো ফ্ল্যাট থেকে বেরিয়ে আসতে পারেননি ফজিল। এরপর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তবে হাসপাতালে নিয়ে যাওয়ার পরই মৃত্যু হয় সাংবাদিকের। পরে প্রশাসনের তরফে তাঁকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়। অন্যদিকে, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন কমপক্ষে ১২ জন। তাঁদের মধ্যে ৪ জনের অবস্থা সংকটজনক বলে খবর। এদিকে সাংবাদিকের মৃত্যুতে শোকপ্রকাশ করে ফজিলের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে নিউ ইয়র্কের ভারতীয় দূতাবাস।

তবে নিউ ইয়র্কের দমকল বিভাগের তরফে জানানো হয়েছে, এমন ঘটনা প্রথম নয়, গত বছরেও এই লিথিয়াম ব্যাটারি ফেটে একাধিক জায়গায় আগুন লাগার ঘটনা ঘটেছিল। মৃত্যু হয়েছে কমপক্ষে ১৬ জনের। আর বছর ঘুরতে না ঘুরতেই ফের ফিরল সেই আতঙ্ক। ইতিমধ্যেই ২৪টি আগুন লাগার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দমকল বিভাগ।

 

spot_img

Related articles

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...

দেশজুড়ে গ্যাস সংকট, মোদির সভার আগে দেদার সিলিন্ডার ব্যবহার করে রান্না বিজেপির

রাজ্যে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার দুপুরে কলকাতার ব্রিগেডে সভা করবেন তিনি। সকাল থেকে কলকাতামুখী...

নন্দীগ্রাম গণহত্যার ১৯ বছর পার, শহিদদের শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর 

১৯ বছর আগে আজকের দিনে রক্তাক্ত হয়েছিল নন্দীগ্রাম (Nandigram)। পাল্টে গিয়েছিল বাংলার রাজনীতির প্রেক্ষাপট। বলা যায়, বাংলার রাজনৈতিক...

আজ যুবভারতীতে লাল-হলুদ ম্যাচ, বেঙ্গালুরুতে খেলবে মোহনবাগান 

শনিবার জমজমাট সবুজ ঘাসে পায়ে পায়ে লড়াই। দুই ভিন্ন প্রতিপক্ষকে পরাস্ত করতে মাঠে নামছে মোহনবাগান (Mohun Bagan) ও...