Thursday, June 4, 2026

উত্তরপ্রদেশে বাজি কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৪

Date:

Share post:

বাজির কারখানায় বিধ্বংসী আগুন লেগে উত্তরপ্রদেশের কৌশাম্বিতে মৃত্যু হল অন্তত চারজনের। ঘটনায় আহত অন্তত ৬ জন। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল ও অ্যাম্বুল্যান্স। পুলিশের যদিও দাবি বাজি কারখানার উপযুক্ত লাইসেন্স ছিল, তবে সেখানে নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলি কতটা মেনে চলা হত, প্রশ্ন তুলছেন বাসিন্দারা।

রবিবার দুপুর ১২টা নাগাদ কৌশাম্বির কোখরাজ থানার ভারওয়ারি গ্রামে একটি বাজি কারখানায় হঠাৎই আগুন লেগে যায়। দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। আহত কারখানার শ্রমিকদের ভর্তি করা হয় স্থানীয় হাসপাতালে। লোকালয় থেকে দূরে হওয়ায় ঘটনা বেশি বড় আকার নিতে পারেনি বলে দাবি, কৌশাম্বির পুলিশ সুপার ব্রিজেশ শ্রীবাস্তবের।

 

Related articles

জীবনতলায় NIA: ছেলেকে নিয়ে প্রাক্তন বিধায়ক শওকতের খোঁজে আধিকারিকরা

আবারও রাজ্যে সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। ভাঙড়ে বিস্ফোরণের ঘটনায় এবার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার খোঁজে বৃহস্পতিবার...

কুয়েতের বিমানবন্দরে ড্রোন হামলায় নিহত ভারতীয়, নিন্দায় ভারত

পশ্চিম এশিয়ার যুদ্ধে ফের বলি এক ভারতীয়ের। ইরান-আমেরিকা যুদ্ধে নতুন করে যে ইন্ধন ইজরায়েল জুগিয়েছে, এবার তার খেসারতন...

রাজ্যে শিল্প ও কর্মসংস্থানের নয়া সুযোগ! নবান্নে বৈঠক শুভেন্দু-আদানির

দায়িত্বভার গ্রহণের এক মাসের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন দেশের বিশিষ্ট শিল্পপতি গৌতম আদানি। বুধবার নবান্নে...

বিশ্বকাপ জিতিয়েও বাদ সূর্য, টি২০-তেও নতুন নেতা

  ২০২৪ সালে ভারতকে টি২০ বিশ্বকাপ জিতিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেছিলেন রোহিত শর্মা। এবার বিশ্বকাপ জিতিয়েও...