Wednesday, May 13, 2026

বিজেপির ‘খালিস্তানি’ মন্তব্যে মুখ্যসচিবকে স্মারকলিরি শিখ প্রতিনিধি দলের

Date:

Share post:

পাগড়ি পরিহিত শিখ IPS অফিসারকে খালিস্তানি বলে আক্রমণ করেন বিজেপি বিধায়করা। এর প্রতিবাদে গর্জে উঠেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই দিন থেকে কলকাতায় BJP-র সদর দফতরের সামনে বিক্ষোভ প্রদর্শন করছেন শিখ সম্প্রদায়ের মানুষ। ‘খালিস্তানি’ বিতর্কে সোমবার, নবান্নে মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকার (BP Gopalika) সঙ্গে দেখা করে শিখ সম্প্রদায়ের একদল প্রতিনিধি। এদিন, মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মুখ্যসচিবের হাতে স্মারকলিপি তুলে দেন তাঁরা।

২০ ফেব্রুয়ারি সন্দেশখালি যাওয়ার পথে শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)-সহ বিজেপি বিধায়কদের ধামাখালিতে বাধা দেয় পুলিশ (Police)। এই সময় পুলিশের সঙ্গে তর্ক শুরু হয় শুভেন্দু অধিকারী এবং অগ্নিমিত্রা পালের। সেই সময় সেখানে দায়িত্বে ছিলেন আইপিএস অফিসার জসপ্রীত সিং। বিজেপি বিধায়কদের বিরুদ্ধে তাঁকে খালিস্তানি বলার অভিযোগ ওঠে৷ এই নিয়ে তোলপাড় হয় রাজ্য রাজনীতি৷ খালিস্তানি ইস্যু নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী থেকে তৃণমূল নেতৃত্ব৷ এমনকী কংগ্রেস নেতা রাহুল গান্ধিও এই ইস্যুতে সুর চড়ান ৷ রাজ্যজুড়ে বিক্ষোভ দেখাতে শুরু করে শিখ সম্প্রদায়ের মানুষজনেরা৷ কলকাতায় বিজেপির প্রধান কার্যালয় ছাড়াও বিভিন্ন জেলায় বিজেপির দলীয় অফিসের সামনে বিক্ষোভ দেখান শিখ সম্প্রদায়ের প্রতিনিধিরা। তাঁদের দাবি, ওই পুলিশ আধিকারিককে খালিস্তানি বলে সমগ্র শিখ সম্প্রদায়কে অপমান করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে এদিন মুখ্যসচিবের কাছে অভিযোগ জানালেন শিখ সম্প্রদায়ের প্রতিনিধিরা। প্রতিনিধি দলের সদস্য গুরমিত সিং নবান্ন থেকে বেরোনোর সময় বলেন, “আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গেই সাক্ষাৎ করতে এসেছিলাম। কিন্তু এই মুহূর্তে মুখ্যমন্ত্রী জেলা সফরে রয়েছেন। সে কারণে মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকার সঙ্গে সাক্ষাৎ করে এই বিষয়ে অভিযোগ জানিয়ে গেলাম।”



Related articles

জীবন যুদ্ধে হার মানলেন, টুটুহীন মোহনবাগান

লড়াই শেষ, জীবনযুদ্ধে হার মানলেন স্বপন সাধন বোস। ভারতীয় ফুটবলে যিনি পরিচিত টুটু(Tutu Bose) নামে। হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস...

বিরাট ধাক্কা আসতে চলেছে: কেন্দ্রীয় মন্ত্রীর আশ্বাসের পরই সতর্ক করলেন শিল্পপতি

একদিকে দেশের প্রধানমন্ত্রী করোনা পরিস্থিতির মতো কাজে ফেরার বার্তা দিচ্ছেন। অন্যদিকে তাঁরই পেট্রোলিয়াম মন্ত্রী কেন্দ্রের সরকারের জ্বালানি (fuel)...

স্কুলবেলা থেকে মুখ্যমন্ত্রী! আজও ‘রবিদা’র সেলাইয়েই ভরসা শুভেন্দু অধিকারীর

রাজনীতিতে অনেক বদল এসেছে, সময়ের নিয়মে পদেরও পরিবর্তন হয়েছে। কিন্তু রুচি এবং ভরসায় বিন্দুমাত্র বদল আনেননি রাজ্যের নতুন...

পরবর্তী পরিকল্পনা নির্ধারণ: বুধে ৪১ দফতরের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

রাজ্যে নতুন সরকার গঠিত হওয়ার পরে দ্রুততার সঙ্গে দফতরগুলিকে সক্রিয় করার প্রক্রিয়া শুরু করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu...