Tuesday, June 23, 2026

জয়ে ফিরল লাল-হলুদ, চেন্নাইয়ানকে হারালো ১-০ গোলে

Date:

Share post:

জয়ে ফিরল ইস্টবেঙ্গল এফসি। এদিন ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে চেন্নাইয়ান এফসিকে ১-০ গোলে হারালো কার্লোস কুয়াদ্রাতের দল। লাল-হলুদের হয়ে একমাত্র গোলটি করেন নন্দ কুমার। এই জয়ের ফলে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল লাল-হলুদ। আইএসএলের প্লে-অফের দৌড়ে টিকে থাকল তারা।

ম্যাচে এদিন প্রথম থেকেই চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। ম্যাচের শুরুতেই ফ্রিকিক পায় কার্লোস কুয়াদ্রাতের দল। তবে সেই সুযোগকে কাজে লাগাতে ব্যর্থ হন লাল-হলুদ অধিনায়ক ক্লেটন সিলভা। সোজা শট চেন্নাইয়ান গোলরক্ষক দেবজিত মজুমদারে হাতে জমা পরে। ম্যাচের ১২ মিনিটে সুযোগ নষ্ট করেন লাল-হলুদের নতুন বিদেশি ফেলিসিও। ক্লেটন সিলভা একটি ভালো থ্রু বল বাড়ান ফেলিসিওকে। কিন্তু ফেলিসিওর শট ছিলো দুর্বল। পোস্টের উপর দিয়ে বল বেরিয়ে যায়। এরপর পালটা আক্রমণ চালায় চেন্নাইয়ান। অঙ্কিত মুখোপাধ্যায় গোলের সামনে রহিম আলিকে পাস বাড়ান। রহিম আবার বাঁ-দিকে ফারুখকে বল বাড়ান। কিন্তু ফারুখের শট লক্ষ্যভ্রষ্ট হয়।এরপর আক্রমণে গেলেও প্রথমার্ধে গোলের দরজা খুলতে ব্যর্থ হয় দু’দল। প্রথমার্ধে ম্যাচের ফলাফল থাকে গোলশূন্য। তবে প্রথমার্ধের শেষ লগ্নে হলুদ কার্দ দেখেন লাল-হলুদ কোচ।

ম্যাচের দ্বিতীয়ার্ধেও চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। দ্বিতীয়ার্ধের শুরুতেই তিনটি পরিবর্তন করেন লাল-হলুদ কোচ কার্লোস কুয়াদ্রাত। নিশু কুমার, ফেলিসিও, রাকিপের জায়গায় নামান মন্দার রাও দেশাই, বিষ্ণু এবং প্যান্টিচকে নামান ইস্টবেঙ্গল কোচ। এরপর একের পর এক আক্রমণ শানায় লালা-হলুদ। যার ফলে ম্যাচের ৬৪ মিনিটে ১-০ গোলে এগিয়ে যায় কুয়াদ্রাতের দল। লাল-হলুদকে গোল করে এগিয়ে দেন নন্দা কুমার। ভিক্টরের থেকে বল পান নন্দকুমার। যা গোলে রাখতে এতুটুকু ভুল করেননি নন্দা। এরপর ম্যাচের ৮৪ মিনিটে বড় সুযোগ হাতছাড়া করেন লাল-হলুদ অধিনায়ক ক্লেটন সিলভা। বিষ্ণু একেবারে গুছিয়ে পাস দেন ক্লেটনকে। তবে তা গোলে রাখতে পারেননি লাল-হ্লুদ অধিনায়ক। এরপর একের পর আক্রমণে ঝাঁপায় লাল-হলুদ। তবে গোলের ব্যবধান বাড়াতে পারেনি কুয়াদ্রাতের দল।

আরও পড়ুন- রাঁচিতে দুরন্ত ইনিংস, কীভাবে এল সাফল্য? রহস্য ফাঁস ধ্রুভের

Related articles

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...