Sunday, May 17, 2026

১৪৪ ধারার মাঝেই সন্দেশখালি যাওয়ার চেষ্টা! গ্রেফতার নওশাদ সিদ্দিকি

Date:

Share post:

শান্ত হচ্ছে সন্দেশখালি (Sandeshkhali), একের পর এক অভিযুক্তদের গ্রেফতার করছে পুলিশ। এর মাঝে পরিস্থিতি অশান্ত করতে বিরোধী নেতৃত্বদের সন্দেশখালি যাওয়ার প্রবণতা কিছুতেই যেন কমছে না। বিজেপি, সিপিএমের পর এবার সেই পথে পা বাড়ালেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি (ISF MLA Nawsad Siddique)। সায়েন্স সিটির কাছেই পুলিশ তাঁকে আটকে ১৪৪ ধারার বিষয়টি জানালে তিনি গাড়ি থেকে নেমে রীতিমতো তর্ক জুড়ে দেন। অবশেষে তাঁকে গ্রেফতার করতে বাধ্য হয় প্রগতি ময়দান থানার পুলিশ (Pragati Maidan Police)।

উত্তম সর্দার, শিবু হাজরাকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশ। এতদিন আদালতের নিষেধাজ্ঞার কারণে শাহজাহানকে নিয়ে কড়া পদক্ষেপ করা যায়নি। রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গ সকলের সামনে উত্থাপন করার পর সোমবার হাইকোর্ট জানাই শাহজাহানকে গ্রেফতার করতে কোন বাধা নেই। এরপরই তৃণমূলের তরফে বলা হয়েছে যত দ্রুত ব্যবস্থা নেবে পুলিশ। এর মাঝেই বঞ্চিতদের জমি ফিরিয়ে দেওয়ার কাজ শুরু হয়েছে। সন্দেশখালি ধামাখালি বেড়মজুর এলাকায় দোকানপাট খুলতে শুরু করেছে। রাজ্যের দুই মন্ত্রী পার্থ ভৌমিক এবং সুজিত বসুর আশ্বাসে খুশি সন্দেশখালি মানুষ। রাজ্য পুলিশ সদর্থক ভূমিকা গ্রহণ করেছে। কিন্তু এই সবটাই বিরোধীদের ভোট রাজনীতির পথে বড় বাধা, তাই প্রতিদিন কোন না কোন নেতৃত্ব শিরোনামে থাকার চেষ্টায় সন্দেশখালি গিয়ে ১৪৪ দ্বারা ভাঙার চেষ্টা করেই চলেছেন। আজ সেই খাতায় নাম তুললেন আইএসএফ বিধায়ক (ISF MLA)। নওশাদ সিদ্দিকি সন্দেশখালি যেতে চাইলে পুলিশ জানায়, এই মুহূর্তে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবেই বিধায়ককে সেখানে যাওয়ার অনুমতি দেওয়া যাবে না। এরপরই উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের সঙ্গে অসভ্য আচরণ করতে শুরু করেন নওশাদ বলে অভিযোগ। পুলিশের কোনও কথাই তিনি শুনতে চাননি বলে জানা যায়। এরপরই সকাল ৯টা ১৫ মিনিট নাগাদ তাঁকে গ্রেফতার করে পুলিশ। তবে মঙ্গলবারই বিকালের দিকে তিনি জামিনে মুক্তি পান।

Related articles

জেলায় জেলায় বিজেপির গুন্ডাবাহিনীর তাণ্ডব! ঘরছাড়াদের পাশে দাঁড়িয়ে ক্ষয়ক্ষতি খতিয়ে দেখল টিম তৃণমূল

বিজেপির গুন্ডাবাহিনী জেলায় জেলায়, সদর থেকে গ্রাম পঞ্চায়েতে লাগামহীন তাণ্ডব চালাচ্ছে! রাজনৈতিক প্রতিহিংসায় বর্বরোচিত হামলা, অত্যাচার-মারধর-ভাঙচুর চলছে নিরন্তর।...

পার্কসার্কাসে বিক্ষোভ ঘিরে উত্তেজনা: পাথরবৃষ্টিতে আহত ৩ পুলিশ কর্মী

নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির মধ্যে এবার উত্তাপ ছড়ালো কলকাতার পার্ক সার্কাসে। সরকারি নীতির বিরোধিতা করে...

উন্নয়নে জোর! সঙ্গে পথে নেমে প্রতিবাদও, জেলা পরিষদের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের

এবার দক্ষিণবঙ্গের জেলা পরিষদের সভাধিপতি কর্মাদক্ষদের নিয়ে বৈঠক করলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। রবিবার বিকেলে কালীঘাটের বাসভবনে এই বৈঠকে...

পাঁচ মেডিক্যালে স্বাস্থ্যসচিব: খতিয়ে দেখলেন পরিষেবা থেকে রোগীর সমস্যা

রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে এবার মাঠে নামল স্বাস্থ্যভবন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister) সঙ্গে বৈঠকের পর শনিবার...