Thursday, June 4, 2026

তৃণমূলের ব্রিগেড-নির্দেশিকায় দলীয় প্যাডে অভিষেককে “সেনাপতি” সম্বোধন

Date:

Share post:

নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেনাপতি অভিষেক! দলের একটা অংশের নেতারা বেশ কয়েক বছর ধরে তাঁদের বিভিন্ন বক্তব্যে এমনটাই বলে থাকেন। বিভিন্ন সংবাদ মাধ্যম আবার অভিষেককে তৃণমূলের ”সেকেন্ড ইন কম্যান্ড” বলে কোট করে। এ বার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘সেনাপতিত্বে’র কথা ঘোষণা করা হল রাজ্য তৃণমূলের অফিসিয়াল প্যাডেও। রাজ্য সভাপতি সুব্রত বক্সীর স্বাক্ষর করা দলীয় নির্দেশিকায় জানানো হল, ‘নেত্রী’ মমতার নির্দেশে ১০ মার্চের ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছেন ‘সেনাপতি’ অভিষেক।

লোকসভার আগে রাজ্যের শাসক দল নিজেদের শক্তি প্রদর্শনে আগামী ১০ মার্চের ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছে। তৃণমূলের তরফে যে সমাবেশকে ‘জনগর্জন সভা’ নাম দেওয়া হয়েছে। সেই সভার প্রস্তুতি হিসেবে দলের রাজ্য পদাধিকারিদের তরফে দলের জেলা সভাপতি, শাখা সংগঠনের প্রধান, সাংসদ, বিধায়কদের যে চিঠি পাঠানো হয়েছে, তাতে লেখা হয়েছে, ‘‘আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে বাংলার প্রতি কেন্দ্রীয় ষড়যন্ত্র এবং বঞ্চনার বিরুদ্ধে বেশ কিছু প্রতিবাদ কার্যক্রম এবং অবস্থান বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।”

তৃণমূলের রাজ্য সভাপতি বক্সী, সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার এবং রাজ্য সাধারণ সম্পাদক অরূপ বিশ্বাস ব্রিগেডের ‘জনগর্জন সভা’ নিয়ে বিভিন্ন স্তরের নেতাদের ওই নির্দেশিকা পাঠিয়েছেন। ওই নির্দেশিকায় আরও লেখা হয়েছে, ‘‘বাংলার বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের অর্থনৈতিক অবরোধ এবং অন্তহীন বঞ্চনার প্রতিবাদে আগামী ১০ মার্চ সকাল ১১টায় কলকাতার ব্রিগেড ময়দানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এক ঐতিহাসিক প্রতিবাদ জনসভার ডাক দিয়েছেন আমাদের দলের সেনাপতি এবং নির্ভীক যোদ্ধা অভিষেক বন্দ্যোপাধ্যায়।”

আরও পড়ুন- জনসংযোগে চষে ফেলছেন এলাকা, ভাঙড়ে আরাবুলের বিকল্প কি এই তৃণমূল নেতা?

 

Related articles

জীবনতলায় NIA: ছেলেকে নিয়ে প্রাক্তন বিধায়ক শওকতের খোঁজে আধিকারিকরা

আবারও রাজ্যে সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। ভাঙড়ে বিস্ফোরণের ঘটনায় এবার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার খোঁজে বৃহস্পতিবার...

কুয়েতের বিমানবন্দরে ড্রোন হামলায় নিহত ভারতীয়, নিন্দায় ভারত

পশ্চিম এশিয়ার যুদ্ধে ফের বলি এক ভারতীয়ের। ইরান-আমেরিকা যুদ্ধে নতুন করে যে ইন্ধন ইজরায়েল জুগিয়েছে, এবার তার খেসারতন...

রাজ্যে শিল্প ও কর্মসংস্থানের নয়া সুযোগ! নবান্নে বৈঠক শুভেন্দু-আদানির

দায়িত্বভার গ্রহণের এক মাসের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন দেশের বিশিষ্ট শিল্পপতি গৌতম আদানি। বুধবার নবান্নে...

বিশ্বকাপ জিতিয়েও বাদ সূর্য, টি২০-তেও নতুন নেতা

  ২০২৪ সালে ভারতকে টি২০ বিশ্বকাপ জিতিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেছিলেন রোহিত শর্মা। এবার বিশ্বকাপ জিতিয়েও...