Tuesday, May 19, 2026

হাসপাতাল থেকে বেরিয়ে রাজধানীর পথে অনশনে মনিপুরের রূপান্তরকামী

Date:

Share post:

নয়মাস ধরে অশান্ত মনিপুর। পরিস্থিতি পর্যবেক্ষণ করে নতুন সিদ্ধান্ত নেওয়ার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে মনিপুর যাওয়ার আবেদন জানাচ্ছেন উত্তর-পূর্বের রাজ্যের রূপান্তরকামী (transgender) সমাজকর্মী মালেম থোংগম। দাবি না মানা পর্যন্ত রাজধানীর পথে ইরম শর্মিলার দেখানো পথে অনশনে স্বেচ্ছাসেবী সংগঠনের প্রধান। চারদিন অনশনের পর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। কিন্তু হাসপাতাল থেকে ছাড়া পেয়ে ফের দাবি আদায়ে ফের পথে বসেছেন তিনি।

২২ ফেব্রুয়ারি থেকে দিল্লিতে অনশনে বসা মালেমের দাবি, দ্রুত হস্তক্ষেপ করে রাজ্যের জাতিদাঙ্গা (ethnic violence) বন্ধ করার ব্যবস্থা করুন প্রধানমন্ত্রী। দ্রুত পদক্ষেপ না নেওয়া হলে রাজ্যের অন্য এক আন্দোলনের মুখ ইরম শর্মিলার মতো লাগাতার অনশনের পথেই যাবেন তিনি। ১৬ বছর অনশনে থাকা শর্মিলার আন্দোলন এক সময় গোটা দেশের নজর টেনেছিল। প্রয়োজনে সেই পথই নেবেন হুঁশিয়ারি মালেমের। এরপরই তিনি অনশনে বসেন মনিপুরের সাংসদ রাজকুমার রঞ্জন সিংয়ের আবাসনের বাইরে। সেখান থেকে পুলিশ তাঁকে গ্রেফতার করে।

মূলত কুকি-জো জনজাতি, কেন্দ্র ও রাজ্য সরকারের ত্রিপাক্ষিক চুক্তির (tripartite agreement) বিরোধিতায় কেন্দ্রের দ্বারস্থ মালেম। ২০২৩ সালে চালু হওয়া মনিপুরের সাসপেন্সন অফ অপারেশনস (SoO) অনুযায়ী কুকি জনজাতির সঙ্গে চুক্তির বিষয়টি একবছর পর পর পর্যালোচনা করা হয়। ২৯ ফেব্রুয়ারি সেই পর্যালোচনার দিন। তার আগেই কেন্দ্র সরকারকে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া আবেদন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীর। ইতিমধ্যেই নয়মাসের হানাহানিতে মৃত্যু হয়েছে প্রায় ১৮০ জন মনিপুরবাসীর। এই মৃত্যু মিছিল থামাতে এবার কেন্দ্রের, বিশেষত প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করে আমরণ অনশনের পথে রূপান্তরকামী মালেম থোংগম।

Related articles

সরকারি খরচে রাশ টানতে কড়া নবান্ন, দফতরগুলিকে একগুচ্ছ নির্দেশিকা মুখ্যসচিবের

রাজ্যের সমস্ত সরকারি দফতরে খরচে লাগাম টানতে এবার কড়া নির্দেশিকা জারি করল নবান্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে জারি...

অভিষেকের বাড়িতে পুরসভার নোটিশ, বিল্ডিং প্ল্যান চেয়ে পাঠাল পুর কর্তৃপক্ষ

এবার কলকাতা পুরসভার স্ক্যানারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডে তাঁর দুটি বাড়ির নির্মাণ...

আরজি কর কাণ্ড: সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপের অনুমতি দিল রাজ্য

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ (স্যাংশন অব প্রসিকিউশন) করার অনুমতি...

ভবানীপুরের প্রতিটি ওয়ার্ডে খুলবে বিধায়কের অফিস, তবে ৭৭ নম্বরে ব্যতিক্রমী সিদ্ধান্ত শুভেন্দুর

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি কলকাতার ঐতিহ্যবাহী ভবানীপুর কেন্দ্রেও জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারী। এই অভাবনীয় সাফল্যের পর...