Thursday, May 14, 2026

অর্থ দফতরের অনুমোদন ছাড়াই মিলবে রাজ্যের তিনটি প্রকল্পের টাকা, ঘোষণা নবান্নের

Date:

Share post:

তিনটি সামাজিক প্রকল্পে প্রাপকের অ্যাকাউন্টে টাকা পাঠানোর নিয়মে সরলীকরণ করল রাজ্যের অর্থ দফতর। এবার অর্থ দফতরের অনুমোদন ছাড়াই টাকা দেওয়া যাবে তিন প্রকল্পের। এমনটাই জানালো নবান্ন। আগামী মার্চ মাস থেকেই লক্ষ্মীর ভাণ্ডার, কৃষকবন্ধু ও জয় বাংলা পেনশন প্রকল্পের জন্য এই নতুন বিধি কার্যকর হচ্ছে। এই তিনটি প্রকল্পের যারা উপভোক্তা তাদের নিদিষ্ট সময় মেনে যাতে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পান, সেই কারণে এই নয়া সিদ্ধান্ত ।

অর্থ দফতরের অনুমোদন পেতে দেরি হওয়ার কারণে কয়েক বছর ধরে অনেক দেরিতে টাকা পাচ্ছিলেন উপভোক্তারা। এই নিয়ে মানুষের মনে ক্ষোভ রয়েছে। সামাজিক প্রকল্পে টাকা পাঠাতে গেলে অর্থ দফতরের অনুমতি নিতে হয় সংশ্লিষ্ট ওই দফতরগুলিকে। সংশ্লিষ্ট দফতরগুলি থেকে ফাইল এসে অর্থ দফতরে পড়ে থাকে। এর ফলে মানুষ এই সামাজিক প্রকল্পগুলির টাকা অনেক দেরিতে পাচ্ছিলেন। এই নিয়ে মুখ্যমন্ত্রীও বারবার ক্ষোভ প্রকাশ করেছেন। তবুও এই সমস্যা থেকে রেহাই মিলছিল না। তাই এই নতুন নির্দেশ বলে মনে করা হচ্ছে। আর্থিক নিয়মবিধি শিথিল করার জেরে এবার থেকে অর্থ দফতরের অনুমোদন ছাড়াই টাকা সংশ্লিষ্ট দফতর ব্যাংক অ্যাকাউন্টে যাবে। সেখান থেকে আবার সরাসরি তিন প্রকল্পেরই উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। অতি সম্প্রতি অর্থ সচিব এই সংক্রান্ত নির্দেশনামাটি জারি করেছেন।

আরও পড়ুন- নজিরবিহীন! ভোট ঘোষণার আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী, রুপরেখা ঠিক করতে বুধবার বৈঠকে কমিশন

 

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...