Thursday, May 14, 2026

টি-২০-তে দ্রুততম শতরান করে নজির গড়লেন এই ক্রিকেটার

Date:

Share post:

টি-২০ ফর্ম্যাটে রেকর্ড গড়লেন নামিবিয়ার ক্রিকেটার জান নিকোল লফটি-ইটন। ক্রিকেটের ছোট ফর্ম্যাটে দ্রুততম শতরান করে নজির গড়লেন তিনি। এর আগে এই রেকর্ডের মালিক ছিলেন নেপালের কুশল মাল্লা। ২০২৩ সালের ২৭ সেপ্টেম্বর টি-২০ ফর্ম্যাটে দ্রুততম সেঞ্চুরি করেছিলেন তিনি। সেই কুশল মাল্লার সামনেই তাঁর রেকর্ড ভাঙলেন জান নিকোল লফটি-ইটন।

এশিয়ান গেমসে মঙ্গোলিয়ার বিরুদ্ধে মাত্র ৩৪ বলে শতরান করেছিলেন কুশল মাল্লা। নেপালের ব্যাটারের বিশ্বরেকর্ড নেপালের মাটিতেই ভাঙেন লফটি-ইটন। ত্রিদেশীয় প্রতিযোগিতায় মাত্র ৩৩ বলে শতরান করেছেন তিনি। এদিন নেপালের বিরুদ্ধে নামিবিয়ার অলরাউন্ডার ইনিংস সাজান ১১টি চার ও ৮টি ছক্কা দিয়ে। তাঁর স্ট্রাইক রেট ছিল ২৮০.৫৫। শেষ পর্যন্ত মাত্র ৩৬ বলে ১০১ রানে অপরাজিত থাকেন ডানহাতি ব্যাটার। তাঁর ব্যাটিংয়ের দাপটে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২০৬ রান তোলে নামিবিয়া। জবাবে ব্যাট করতে নেমে ১৮৬ রানে গুটিয়ে যায় নেপালের ইনিংস। ফলে নামিবিয়া সিরিজের প্রথম ম্যাচ ২০ রানে জিতে যায়।

টি-২০-তে দ্রুততম শতরানের তালিকায় ইটন ও মাল্লার পরে রয়েছেন ডেভিড মিলার। ২০১৭ সালে বাংলাদেশের বিরুদ্ধে ৩৫ বলে শতরান করেছিলেন তিনি। সেই বছরই শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩৫ বলেই শতরান করেছিলেন রোহিত শর্মা।

আরও পড়ুন- রঞ্জিতে রেকর্ড, ১০ ও ১১ নম্বরে ব্যাট করতে নেমে শতরান মুম্বইয়ের এই দুই ব্যাটারের

Related articles

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...