Monday, April 6, 2026

“মূল্যবৃদ্ধি সরকারি কর্মীদের গায়ে লাগে না” মন্তব্য করে দলেই বিপাকে সিপিএম নেতা

Date:

Share post:

সম্প্রতি দলীয় কর্মিসভায় হাওড়ার সিপিএম নেতা উত্তম বেরার একটি মন্তব্য নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়। তিনি বলেছিলেন, ‘মূল্যবৃদ্ধির আঁচ সরকারি কর্মচারীদের গায়ে লাগে না। তাই সরকারি কর্মীদের মূল্যবৃদ্ধির যন্ত্রণার কথা বললে চলবে না।’ তাঁর এই মন্তব্যের জেরে চরম অস্বস্তিতে পরে সিপিএম। দলের অন্দরেও ওঠে সমালোচনার ঝড়।বিষয়টি নিয়ে নাড়াচাড়া শুরু হতে সংবাদ মাধ্যমের কাছে স্বপক্ষে সাফাই গাইতে শোনা যায় ওই সিপিএম নেতাকে।

সিপিএমের হাওড়া জেলার সম্পাদকমণ্ডলীর সদস্য উত্তম বেরা হাওড়া উত্তর-পশ্চিম এরিয়া কমিটির সাধারণ সভায় যোগ দিয়েছিলেন। সেখানেই মূল্যবৃদ্ধি থেকে সরকারি কর্মচারীদের পৃথক করে দেখাতে চেয়ে ওই মন্তব্য করেন ওই সিপিএম নেতা। সভায় উপস্থিত এক নেতা বলেন, ‘‘সরকারি কর্মচারীরা মহার্ঘভাতার (ডিএ) দাবিতে আন্দোলন করছেন। বাজারমূল্যের সঙ্গে সম্পৃক্ত বিষয় ডিএ। সেই আন্দোলনে আমাদের সমর্থন এবং অংশগ্রহণ রয়েছে। তার পরেও এই ধরনের কথা বিভ্রান্তিকর।’’

বিষয়টি নিয়ে উত্তম বলেন, “গোটা বিষয়টি অভ্যন্তরীণ বৈঠকে হয়েছে। আপনাদের কাছে কী ভাবে খবর গেল জানি না।’’ এরপর সাফাই গেয়ে বলেন, ‘‘আমি ক্ষেত্র ধরে প্রচারের অগ্রাধিকারের কথা বলেছি। সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্তদের নিজস্ব সমস্যা রয়েছে। আবার ছাত্রসমাজের সমস্যা ভিন্ন। সেই প্রেক্ষাপটে বলেছি। মূল্যবৃদ্ধির আঁচ সরকারি কর্মচারীদের গায়ে লাগবে না, এটা সাধারণ ভাবে বলেছি। কিন্তু অতিরঞ্জিত করে ব্যাখ্যা হচ্ছে। মূল্যবৃদ্ধি, বেকারত্ব, কর্মসংস্থান— এগুলো সাধারণ ইস্যু। কিন্তু আমাদের প্রচার করতে হলে ক্ষেত্র ধরে তাঁদের দাবি নিয়ে করতে হবে।”

 

Related articles

দ্বিতীয়বার ট্রাইবুনালে মুখ পুড়ল কমিশনের: সুপ্রিম কোর্ট ঘুরে বৈধ ঘোষিত আরও এক ভোটার

নির্বাচনের সূচি অনুযায়ী সোমবারই প্রথম পর্বের নির্বাচনের মনোনয়ন পেশের শেষ দিন। নিয়ম অনুযায়ী মঙ্গলবার প্রকাশ করতে হবে প্রথম...

বাংলায় প্রচারের মুখ, বিজেপিতে যোগ দিতেই লিয়েন্ডারকে ‘উপহার’ কেন্দ্রের

বিজেপিতে যোগ দিয়েই উপহার পেলেন লিয়েন্ডার পেজ (Leander Paes)। বাংলায় ভোটের পালে হাওয়া লাগাতে তৃণমূলে নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডার...

ভোট-বৈতরণী পার হতে ‘সহজপাঠ’ হাতিয়ার সিপিএমের, নিন্দা তৃণমূলের

বাংলায় ৩৫ বছর ক্ষমতায় ছিল সিপিএম (CPIM)। কিন্তু বর্তমান রাজনীতির ময়দানে কার্যত শূন্য তারা। এবার অস্তিত্ব রক্ষার তাগিদে...

উত্তরপ্রদেশ থেকে ২০০ গাড়ি সেনা, ইভিএম মেশিনে চিপ! সতর্ক করলেন মমতা

নির্বাচন কমিশনকে দিয়ে যে পদ্ধতিতে কারচুপি ২০২৪ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত কেন্দ্রের বিজেপি সরকার করে এসেছে, তার পর্দা...