Saturday, May 16, 2026

বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বে ফের অশান্ত মন্দিরবাজার! গুলিবিদ্ধ ১

Date:

Share post:

লোকসভা ভোট (Loksabha Election) যত এগিয়ে আসছে বিজেপির (BJP) রাজনৈতিক দেউলিয়াপনার ছবি আরও প্রকট হচ্ছে। বুধবার বিজেপির গোষ্ঠী সংঘর্ষে ফের অশান্ত হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগণার মন্দিরবাজার (Mandirbazar)। বুধবার ভোরে দুই গোষ্ঠীর সংঘর্ষে নতুন করে অশান্তি ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনা এমন পর্যায়ে পৌঁছয় যে বোমাবাজি থেকে গুলি ছোঁড়া বাদ যায়নি কিছুই। স্থানীয় সূত্রে খবর, এদিন বিজেপি সমর্থকদের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করে বিজেপির অপর এক গোষ্ঠী। ওঠে গুলি চালনোর অভিযোগও। দুর্ঘটনায় এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন বলে খবর। আর এরপরই বিজেপি সমর্থকরা বিনা কারণে তাঁদের উপর দায় চাপিয়ে পাল্টা স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকদের উপর হামলা করে। যদিও তৃণমূল তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগই অস্বীকার করেছে। তৃণমূল সমর্থকদের অভিযোগ, ইচ্ছে করে লোকসভা ভোটের আগে রাজ্যকে অশান্ত করতে চাইছে বিজেপি। গোষ্ঠীদ্বন্দ্বের গল্প সামনে আসতেই তৃণমূল (TMC) সমর্থকদের উপর হামলা চালায় তারা।

গত বছরের ডিসেম্বরেই পারিবারিক বিবাদকে কেন্দ্র করে অশান্ত হয়ে ওঠে দক্ষিণ চব্বিশ পরগণার মন্দিরবাজার। পরে পুলিশি হস্তক্ষেপে সেই পরিস্থিতি আপাতত শান্ত থাকলেও বুধবার সকাল থেকে ফের অশান্ত হয়ে ওঠে মন্দিরবাজার। এদিন ভোররাতে ফের বোমার আওয়াজে কেঁপে ওঠে গ্রাম। তৃণমূলের অভিযোগ বিজেপির গোষ্ঠীকোন্দলের জেরেই এই ঘটনা। তবে এদিন গোষ্ঠীদ্বন্দ্বের কারণে দুই যুবক আহত হয়েছেন বলে খবর। তাঁদের ডায়মন্ড হারবার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, আহত দুই যুবকের নাম এরাদ আলি মোল্লা এবং সায়রাজ মোল্লা। সায়রাজের শরীরে গুলি লাগে বলে জানা গিয়েছে। ঘটনায় ইতিমধ্যেই এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি গ্রামের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

 

 

 

 

Related articles

এবার অবাধ নির্বাচন হবে, বিজেপি প্রার্থীকে ১ লক্ষ ভোটে জেতান: আহ্বান শুভেন্দুর

"এতদিন ছিল, অবাধে ভোট হয়নি। এবার হবে। বিজেপি (BJP) প্রার্থীকে ১ লক্ষ ভোটে জেতান"। শনিবার ফলতায় (Falta) দলীয়...

কর্মীর বাড়ি থেকে প্রশাসনিক ভবন: তিন জেলায় হিংসার কাহিনী শুনলেন তৃণমূল প্রতিনিধিরা

নির্বাচনের পরে প্রতিদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার শিকার তৃণমূলের কর্মী থেকে তাঁদের পরিবার। বাদ পড়েনি নির্বাচিত সদস্যরাও। তৃণমূল...

আরাবল্লীতে কোনও খনন নয়! রিপোর্টের জন্য অপেক্ষার নির্দেশ সুপ্রিম কোর্টের

আরাবল্লী পাহাড়ে খনন নিয়ে কড়া নির্দেশ দিল দেশের সুপ্রিম কোর্ট (Supreme Court)। আরাবল্লী পাহাড়ে (Aravalli Hill) এক ইঞ্চি...

এই ‘পরিবর্তন’-এর অঙ্গীকার ছিল! স্বপ্নার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষুব্ধ অভিষেক

একের পর এক তৃণমূল নেতা-কর্মীর বাড়িতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলা হামলার অভিযোগ তৃণমূলের। শুক্রবার রাতে জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা...