Wednesday, May 13, 2026

লোকসভা ভোটের আগেই মোদিরাজ্যে উদ্ধার হাজার হাজার কেজির মাদক! গ্ৰেফতার ৫ পাকিস্তানি

Date:

Share post:

মোদিরাজ্যে (Modi State) উদ্ধার হাজার হাজার কেজি মাদক (Drugs)। ঘটনাকে কেন্দ্র করে লোকসভা নির্বাচনের(Loksabha Election) আগে বেশ বেকায়দায় গুজরাটের (Gujrat) ডবল ইঞ্জিন সরকার (Double Engine Government)। সূত্রের খবর, গুজরাটের পোরবন্দরের কাছে একটি জাহাজ থেকে মঙ্গলবার উদ্ধার হয় কমপক্ষে প্রায় সাড়ে তিন হাজার কেজির মাদক! ভারতীয় নৌবাহিনী এবং নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB) মঙ্গলবার ওই জাহাজটিকে আটক করে তল্লাশি চালাতেই কপালে ওঠে চোখ। ইতিমধ্যে ঘটনায় পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁরা সকলে পাকিস্তানের নাগরিক বলে ভারতীয় নৌসেনা সূত্রে খবর। পাচারকারীদের থেকে কী উদ্দেশ্যে এবং কোথায় ওই মাদক পাচার করা হচ্ছিল, তা জানার চেষ্টা চলছে।

সেনা সূত্রে খবর, জাহাজটি থেকে ৩০৮৯ কেজির বেশি চরস, ১৫৮ কেজি মেথামফেটামাইন এবং ২৫ কেজি মরফিন উদ্ধার হয়েছে। সরকারি আধিকারিকেরা বাজেয়াপ্ত করা ওই জাহাজ থেকে শুধু চরসই উদ্ধার করেছেন প্রায় ২২ হাজার কোটি টাকার। জাহাজ থেকে ৩০৮৯ কেজির বেশি চরস, ১৫৮ কেজি মেথামফেটামাইন এবং ২৫ কেজি মরফিন উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে সংবাদ সংস্থা সূত্রে খবর আন্তর্জাতিক সামুদ্রিক সীমারেখার কাছে আরব সাগরে এই অভিযান চালানো হয়েছিল। তখনই ভারতীয় সেনার নজরদারি বিমান পোরবন্দরের কাছে ওই রহস্যময় জাহাজটি দেখতে পায়। এরপর সন্দেহ হওয়ায় যৌথ অভিযান নামে নৌসেনা এবং এনসিবি।

ভারতীয় নৌবাহিনী সূত্রে খবর, গুজরাটে এর আগে কখনও এত পরিমাণ মাদক একসঙ্গে উদ্ধার হয়নি। তবে লোকসভা ভোটের আগে নিজের গড় গুজরাটে মাদক উদ্ধারের ঘটনায় বেশ চাপে কেন্দ্রের মোদি সরকার।

Related articles

প্রধানমন্ত্রীর পথে কনভয়ে গাড়ির সংখ্যা কমালেন শুভেন্দু, বিধানসভার সিঁড়িতে মাথা ঠেকিয়ে প্রবেশ মুখ্যমন্ত্রীর

জ্বালানি বাঁচানোর আবেদন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister)। সেই মতো বিধায়ক হিসাবে শপথ গ্রহণের আগেই বড় সিদ্ধান্ত নিলেন...

বিদায় বেলায় টুটু মেলালেন মোহন-ইস্টকে, স্মৃতির সরণিতে সৌরভ-শিশিররা

টুটু বোসের(Tutu Bose) প্রয়াণে শোকস্তব্ধ ময়দান। বুধবার বালিগঞ্জের বসতবাড়ি, প্রতিদিনের কলকাতার সদর দফতর, ভবানীপুর ক্লাব, খিদিরপুরে মামার বাড়ির...

বড় সিদ্ধান্ত! দ্বিগুণ হচ্ছে বার্ধক্য ও বিধবা ভাতা

সরকার বদলে সুখবর প্রবীণ নাগরিকদের জন্যে। নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী বার্ধক্য ভাতা বাড়াতে চলেছে শুভেন্দু অধিকারী সরকার। আগামী দিনে...

নিট কেলেঙ্কারিতে চাঞ্চল্যকর মোড়, ৩০ লক্ষে বিক্রি প্রশ্নপত্র

নিট পরীক্ষাকে (NEET Exam) ঘিরে সামনে এল লক্ষ টাকার দুর্নীতি চক্রের ছবি। তদন্তে উঠে এসেছে ৩০ লক্ষ টাকার...