Saturday, March 14, 2026

পার্থর জামিন মামলায় সিবিআই-কে স্থায়ী বাড়ি নেওয়ার পরামর্শ বিচারপতি বাগচীর

Date:

Share post:

পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলায় সিবিআই-কে স্থায়ী বাড়ি নেওয়ার পরামর্শ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী। বৃহস্পতিবার শুনানির সময় সিবিআই-কে উদ্দেশ্য করে বিচারপতি বাগচী বলেন, আপনারা এখানে স্থায়ী বাড়ি কেন নিচ্ছেন না? আপনাদের হাতে তো হাজারের ওপর মামলা আছে।

সেই সময় সিবিআইয়ের আইনজীবী জানান, ৫০০-র বেশি মামলা আছে।প্রসঙ্গত, নিয়োগ মামলার বিচার প্রক্রিয়া নিয়ে সিবিআই রিপোর্ট তলব করেন বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ। নিম্ন আদালতে কবে থেকে বিচার প্রক্রিয়া শুরু হবে? কবে শেষ হবে? হলফনামা দিয়ে তা জানাতে সিবিআই-কে নির্দেশ দেয় ডিভিশন বেঞ্চ।
বৃহস্পতিবার পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীর উদ্দেশ্যেও বিচারপতি বলেন,সিবিআই অভিযোগ আনছে, আপনি তো মন্ত্রী ছিলেন, সরাসরি নিয়োগ আপনি করতেন বলে অভিযোগ আনা হচ্ছে? নাকি প্রভাব খাটিয়ে নিয়োগ করা হত? সম্পূর্ণ অভিযোগ খতিয়ে দেখে জানান। ২৩ মার্চ এই মামলার পরবর্তী শুনানি।

 

spot_img

Related articles

আজ যুবভারতীতে লাল-হলুদ ম্যাচ, বেঙ্গালুরুতে খেলবে মোহনবাগান 

শনিবার জমজমাট সবুজ ঘাসে পায়ে পায়ে লড়াই। দুই ভিন্ন প্রতিপক্ষকে পরাস্ত করতে মাঠে নামছে মোহনবাগান (Mohun Bagan) ও...

কৃষিখাতে উন্নয়নের খতিয়ান উল্লেখ করে কৃষক দিবসে শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

কৃষক দিবস (Farmer's Day) উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় (Social media) শুভেচ্ছা পোস্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ২০০৭...

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...