Sunday, May 10, 2026

হরিদেবপুরে র.হস্য মৃ.ত্যু গৃহবধূর, অভিযোগের তির পরিবারের দিকে

Date:

Share post:

শহরে ফের ফের রহস্য মৃত্যু গৃহবধূর। গতকাল, বৃহস্পতিবার বাড়ির মধ্যেই কুঁয়ো থেকে উদ্ধার হয় গৃহবধুর দেহ। গৃহবধুর নাম উমা দাস (৫২)। হরিদেবপুর থানার কৈলাস ঘোষ রোডের ঘটনা। ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায় এলাকায়। উমা দাস আত্মহত্যা করেছেন নাকি তাঁকে খুন করা হয়েছে, সেই প্রশ্নেই সরব এলাকাবাসী। দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত।

গতকাল, বৃহস্পতিবার সন্ধ্যায় অন্যান্য দিনের মতো উমা দাসের সঙ্গে প্রতিবেশিদের কথা হয়। এরপর থেকেই তাঁকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। কয়েক ঘন্টা পরে রাত ৯ টা নাগাদ তাঁরই বাড়ির কুঁয়ো থেকে উমা দাসের দেহ উদ্ধার হয়। এলাকার লোকের দাবি, দীর্ঘদিন ধরে উমা দাসের স্বামী ছেলে ও পুত্রবধূ উমা দাসের উপর অত্যাচার করে। পরিবারের সকলের হাতেই মানসিক অত্যাচারের শিকার সে। এমনকী মাঝেমধ্যে শারীরিক অত্যাচার করা হত তাঁকে।

এলাকাবাসী উমা দাসের দেহ আটকে বিক্ষোভ দেখায়। ঘটনাস্থলে ১২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুদীপ পোল্লে আসেন। এলাকার লোকেদের বক্তব্য উমা দাসকে তার পরিবারের লোকজন মেরে কুঁয়োর মধ্যে ফেলে দিয়েছে। উমা দাসের দেহ কুয়ো থেকে উদ্ধার হওয়ার খবর ছড়িয়ে পড়া মাত্রই এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। এলাকার লোকজনের দাবিতে উমা দাসের পরিবারের সদস্যদের হরিদেবপুর থানার পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে।

আরও পড়ুন- কীর্তনশিল্পীকে গুলি, আমেরিকায় খুন আরও এক ভারতীয়

Related articles

পাশে রাহুল গান্ধী: কাগজ না দেখে বাহুবলী কায়দায় শপথগ্রহণ বিজয়ের

চেনা সাদা শার্ট ছেড়ে কালো কোট। বদলে গিয়েছে যেন চোখের ভাষাও। তামিলনাড়ু থেকে দেশে সাম্প্রদায়িকতামুক্ত সরকার গঠনের ডাক...

বিজেপিপন্থী জিৎ! রাজনৈতিক রঙ লাগতেই অবস্থান স্পষ্ট করলেন অভিনেতা

বাংলায় বিজেপি সরকারের (BJP Government) প্রথম মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এক ঝাঁক টলিউড শিল্পীরা। কিন্তু সচেতন...

ভারতীয় সেনার শক্তি বৃদ্ধি, সফল অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা

সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি অগ্নি-৫ ক্ষেপণাস্ত্র পরীক্ষা (India tests Agni-5 missile) সফল হয়েছে, জানিয়ে দিল কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক।...

দিন পাঁচেকের টানাপোড়েন-বৈঠকের ইতি, আজ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন বিজয় 

তামিলনাড়ুতে রাজনৈতিক পালাবদল ঘটেছে। মাত্র দু বছর আগে তৈরি হওয়া দল টিভিকে (TVK) মন জিতেছে জনতার আর তার...