Monday, April 13, 2026

মহারাষ্ট্রে শিবসেনা উদ্ধব-শিবিরের সঙ্গে আসনরফা কংগ্রেসের! সিট ছাড়া হল আরও ২ দলকে

Date:

Share post:

কংগ্রেসের অনমনীয়, বড়ভাই সুলভের মেজাজের জেরে অনিশ্চিত হয়ে পড়ছিল বিজেপি বিরোধী I.N.D.I.A. জোটের ভবিষ্যৎ। শক্তিশালী জোটসঙ্গীরা একা লড়ার সিদ্ধান্ত জানাতেই বোধদয় হয় হাত শিবিরের। একে একে জোট সঙ্গীদের সঙ্গে আসনরফায় রাজি হচ্ছে তারা। আপ, সমাজবাদী পার্টির পরে এবার মহারাষ্ট্রে (Maharashtra) শিবসেনার (Shiv Sena) উদ্ধব ঠাকরে শিবিরের সঙ্গে আসনরফ চড়ান্ত করল কংগ্রেস। সূত্রের খবর, সেখানে ৪৮টি লোকসভা কেন্দ্র নিয়ে তিন শিবিরের মধ্যে সমঝোতা হয়ে গিয়েছে।

কংগ্রেসের নীতির কারণে লোকসভা নির্বাচনে (Lok Sabha Election) বাংলায় তাদের সঙ্গে জোটে রাজি নয় তৃণমূল- একথা জানিয়ে দিয়েছেন দলের সুপ্রিমো। জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) পাশে পেতে চাইছে কংগ্রেস। ইতিমধ্যে অখিলেশ যাদবের (Akhilesh Yadab) সঙ্গে উত্তর প্রদেশ নিয়ে আসন সমঝোতা হয়েছে। আপের সঙ্গেও কথা হয়েছে পাঞ্জাব নিয়ে। এবার মহারাষ্ট্রে শিব সেনার উদ্ধব ঠাকরে শিবিরের সঙ্গে রফা করল কংগ্রেস। সূত্রের খবর, ৪৮টি আসনের মধ্যে ২০টিতে লড়বে শিবসেনা উদ্ধব ঠাকরে শিবির। নিজেদের ভাগ থেকে ২টি আসন বঞ্চিত বহুজন আগাড়িকে ছাড়বে তারা। শরদ পাওয়ারের এনসিপিকে (NCP) ১০টি আসন ছাড়া হচ্ছে। কিন্তু সেখান থেকে একটি আসন নির্দল প্রার্থী রাজু শেট্টিকে দেওয়া হবে। বাকি ১৮টি আসনে লড়বে কংগ্রেস (Congress)। নিজেদের মধ্যে আসন রফা চূড়ান্ত করলেও সরকারিভাবে এখনই ঘোষণা করা হচ্ছে না। দু-একদিনের মধ্যেই চূড়ান্ত ঘোষণা হতে পারে বলে সূত্রের খবর।

আরও পড়ুন-জামনগরে রণবীর-দীপিকা! আম্বানি পুত্রের প্রি-ওয়েডিং মঞ্চ মাতাতে তৈরি রিহানা

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...