Wednesday, May 6, 2026

বঙ্গ বিজেপিতে সুকান্ত-শুভেন্দুর দাপট, মোদি মঞ্চে ব্রাত্য দিলীপ

Date:

Share post:

শিয়রে লোকসভা ভোট। তার আগে আজ থেকে ফের বাংলায় “ডেইলি প্যাসেঞ্জারি” শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি! একুশের বিধানসভা ভোটের আগে বাংলায় দলীয় প্রচারে কার্যত ডেইলি প্যাসেঞ্জারি শুরু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করেছিলেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ সহ দিল্লির তাবড় বিজেপি নেতারা। যদিও নিট ফল শূণ্য। লোকসভার আগে বাংলা থেকে ফসল তোলার আশায় ফের সেই পথেই হাঁটছেন মোদি।

তবে শুক্রবার আরামবাগে মোদির সভায় ধরা পড়ল সেই দলীয় কোন্দলের ছবি। এদিন সভা মঞ্চে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সাংসদ লকেট চট্টোপধ্যায়, প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের মতো বাংলার প্রথম শ্রেণির বিজেপি নেতাদের দেখা গেলেও, খুঁজে পাওয়া যায়নি প্রাক্তন রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষকে। আর এখানেই প্রশ্ন উঠতে শুরু করেছে, দিলীপ ঘোষের মতো একজন জনপ্রিয় নেতা কেন নেই সব মঞ্চে, তা নিয়ে গেরুয়া শিবিরের অন্দরেই শুরু হয়েছে জোর গুঞ্জন।

দলের অন্দরে অনেকেই বলতে শুরু করেছেন, সুকান্ত-শুভেন্দু জুটি বঙ্গ বিজেপিকে কার্যত হাইজ্যাক করেছে। সেক্ষেত্রে দিলীপ গোষ্ঠীর নেতাদের কোণঠাসা হতে হয়েছে। তাই সম্ভবত এদিন মোদির সভা মঞ্চে ছিলেন না প্রাক্তন রাজ্য সভাপতি।

Related articles

ইগো নয়, EVM ম্যানিপুলেশন: পদত্যাগ না করার আসল কারণ স্পষ্ট করলেন মমতা

বিধানসভা নির্বাচনের গণনার দিন কীভাবে গণনা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থীদের এজেন্ট, এমনকি প্রার্থীদেরও বের করে দেওয়া হয়েছিল কেন্দ্রীয়...

পুলিশের ‘ঘর ওয়াপসি’: ওয়েলফেয়ার কমিটি ভেঙে মূল দায়িত্বে ফেরার নির্দেশ ভবানী ভবনের 

রাজ্য পুলিশের অন্দরে প্রশাসনিক সংস্কারের বড়সড় পদক্ষেপ। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে গঠিত পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির সদস্যদের এ বার...

ধর্ম-সম্প্রদায়ের ঊর্ধ্বে উঠে গুণ্ডাদমন: বার্তা বিদায়ী বিরোধী দলনেতার

২০২৬ বিধানসভা নির্বাচন বিজেপির পক্ষে যাওয়ার পর থেকে যেভাবে রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার ঘটনা শুরু হয়েছে তার সঙ্গে...

আক্রান্তদের পাশে দাঁড়ান: কালীঘাটের বৈঠকে তৃণমূল নেতৃত্বকে নির্দেশ দলনেত্রীর

”আক্রান্তদের পাশে দাঁড়ান”-বুধবার কালীঘাটে জয়ী বিধায়ক ও দলের নেতৃত্বকে নিয়ে বৈঠকে এই নির্দেশ দিলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...