Saturday, May 16, 2026

মার্চেই বাড়বে গরম, দেশ জুড়ে তাপপ্রবাহের সতর্কতা!

Date:

Share post:

মার্চ মেসেই টের পাওয়া যাবে মে মাসের গরম। দেশ জুড়ে হিট ওয়েভের সতর্কতা জারি করেছে মৌসম ভবন (Meteorological Department)। আইএমডি জানিয়েছে এল নিনোর (El Nino)কারণে দেশ জুড়ে তীব্র তাপপ্রবাহ বাড়বে, যার ফলে চলতি মাসেই গ্রীষ্মকালের অনুভুতি বেশ বোঝা যাবে। মৌসম ভবনের ডিরেক্টর মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, এল নিনোর কারণে কোনও কোনও রাজ্যে স্বাভাবিকের থেকে বেশি দিন গরম থাকবে। গুজরাতের কিছু অংশ কর্নাটক, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, তেলেঙ্গানা সহ উত্তরপ্রদেশে দু সপ্তাহের বেশি সময় ধরে তাপপ্রবাহ চলবে। আগামী ৩ মাস দেশের বেশিরভাগ অংশে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকবে।

পরিবেশ বিজ্ঞানীরা আগেই ‘এল নিনো’র দাপটের কথা বলেছিলেন। তাঁদের পূর্বাভাস ছিল, চলতি বছরে তাপমাত্রা রেকর্ড হারে বৃদ্ধি পাবে। সেই পূর্বাভাসই সত্যি হতে চলেছে। তবে চলতি মাসে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পরিমাণ আনুমানিক গড়ে ২৯.৯ মিলিমিটার হবে। এল নিনো হল প্রশান্ত মহাসাগরে উষ্ণ সমুদ্রস্রোত। পুবালী বায়ু যখন উল্টো পথে অর্থাৎ পশ্চিমদিক দিয়ে বইতে শুরু করে তখন অস্ট্রেলিয়া থেকে শুরু করে বাংলাদেশ, ভারত, মায়ানমার—এই পুরো অঞ্চলটিতে বৃষ্টিপাতের পরিমাণ কমে যায়। কারণ, বাতাসের প্রবাহ সমুদ্রস্রোতকে পশ্চিমে বয়ে নিয়ে যায়। ফলে পূর্বদিকের তাপমাত্রা বাড়ার সম্ভাবনা থাকে। এর আগে ২০১৯ সালে উত্তর-পশ্চিম ভারতে তাপপ্রবাহ ২৯ মে থেকে ১১ জুন ১৪ দিন বেশি স্থায়ী ছিল।অতীতে ২০১৬ সাল ছিল বিশ্বের উষ্ণতম বছর। ‘এল নিনো’র জেরে দুর্ভোগে পড়তে হয়েছিল ভারতকেও। ২০২৩ সালেও সেই দাপট দেখা গিয়েছে। এই বছরেও সেই পরিস্থিতি তৈরি হতে চলেছে বলে সতর্ক করল IMD।


Related articles

আরাবল্লীতে কোনও খনন নয়! রিপোর্টের জন্য অপেক্ষার নির্দেশ সুপ্রিম কোর্টের

আরাবল্লী পাহাড়ে খনন নিয়ে কড়া নির্দেশ দিল দেশের সুপ্রিম কোর্ট (Supreme Court)। আরাবল্লী পাহাড়ে (Aravalli Hill) এক ইঞ্চি...

এই ‘পরিবর্তন’-এর অঙ্গীকার ছিল! স্বপ্নার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষুব্ধ অভিষেক

একের পর এক তৃণমূল নেতা-কর্মীর বাড়িতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলা হামলার অভিযোগ তৃণমূলের। শুক্রবার রাতে জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা...

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...