Thursday, May 7, 2026

বুধবার থেকেই রাজ্যে হাওয়া বদলের সম্ভাবনা! বৃষ্টির ভ্রুকুটির মাঝেই বড় আপডেট আলিপুরের

Date:

Share post:

রবিবার থেকেই রাজ্যে নতুন করে বৃষ্টির (Rain) সম্ভাবনার কথা শুনিয়েছে হাওয়া অফিস (Weather Office)। আগামী মঙ্গলবার পর্যন্ত একই ধরনের আবহাওয়া থাকতে পারে বলে খবর। বুধবার থেকে ফের কিছু জেলায় নতুন করে আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টির কারণে তাপমাত্রাও (Temperature) বেশ খানিকটা বেড়েছে বলে খবর। হাওয়া অফিস জানিয়েছে, রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে। পাশাপাশি ভিজতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা-সহ একাধিক জেলা। তবে রবিবার আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, পশ্চিমের জেলাগুলিতে সোমবার বৃষ্টি বেশি হতে পারে। বীরভূম এবং পশ্চিম বর্ধমানে আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে বৃষ্টি।

পাশাপাশি উত্তরবঙ্গেও এদিন বৃষ্টির সম্ভাবনার কথা শুনিয়েছে হাওয়া অফিস। আলিপুর সূত্রে খবর, রবিবার উত্তরের সব ক’টি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সোমবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মঙ্গলবার থেকে দার্জিলিং এবং কালিম্পং ছাড়া অন্য জেলাগুলিতে শুকনো আবহাওয়া থাকবে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগর থেকে এই মুহূর্তে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যে ঢুকছে। সেই কারণেই বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। যার কারণে বেড়েছে তাপমাত্রাও। তবে খুব বেশিদিন বৃষ্টি আপাতত রাজ্যের কোথাও হবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি বেশি।

 

 

 

 

Related articles

ভেঙে দেওয়া হল পশ্চিমবঙ্গ বিধানসভা! বৃহস্পতিবার থেকেই কার্যকরের নির্দেশ রাজ্যপালের

আনুষ্ঠানিক ভাবে ভেঙে দেওয়া হল পশ্চিমবঙ্গ বিধানসভা। বৃহস্পতিবার রাজভবন থেকে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছেন রাজ্যপাল আর এন...

চণ্ডীপুরে চন্দ্রনাথের দেহ! শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল, বিচার চেয়ে সরব পরিজনরা

মধ্যমগ্রামে দুষ্কৃতীদের গুলিতে নিহত শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের দেহ বৃহস্পতিবার বিকেলে পৌঁছল তাঁর নিজের গ্রাম পূর্ব মেদিনীপুরের...

১০ ঘণ্টা ৪৫ মিনিটে সমুদ্র জয়! শ্রীলঙ্কা থেকে ভারতে সাঁতরে রেকর্ড গড়লেন দম্পতি

অদম্য ইচ্ছাশক্তি আর সাহস থাকলে অসম্ভবকেও জয় করা যায়, সেটাই যেন প্রমাণ করলেন বেঙ্গালুরুর (Bangalore) এক তরুণ দম্পতি।...

নির্বাচন শেষ! ‘বিশেষ’ দায়িত্ব থেকে অব্যাহতি পেলেন সুব্রত গুপ্ত ও এন.কে মিশ্র

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে সুব্রত গুপ্তকে বিশেষ পর্যবেক্ষক এবং এন.কে মিশ্রকে বিশেষ পুলিশ পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছিল নির্বাচন কমিশনের...