Thursday, May 7, 2026

ভালোবাসার কাছে হার মানল অসুখ! দীর্ঘ আড়াই বছরের সম্পর্ককে ‘নবজীবন’ অমিত-সুচরিতার

Date:

Share post:

ফের ভালোবাসার অনন্য নজির! কথায় আছে ভালোবাসা নাকি কোনও ভেদাভেদ মানে না। আর সেই কথাই এবার সত্যি করে দেখালেন দুজনে। ভালোবাসার (Love Relation) কাছে হার মানল কঠিন অসুখও। সবকিছুর বেড়াজাল টপকে এবার পূর্ণতা পেল দীর্ঘ আড়াই বছরের ভালোবাসা। তবে আর পাঁচটা বিয়ের মতো একেবারেই সাধারণ বিয়ে নয়। হাসপাতালের (Hospital) বেডে বসেই একে অপরের সঙ্গে জীবনের নয়া ইনিংস শুরু করলেন দিল্লির (Delhi) বাসিন্দা পাত্র অমিত এবং পাত্রী সুচরিতা। ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালে যেন খুশির জোয়ার। দুর্গাপুরের (Durgapur) এক বেসরকারি হাসপাতালের (Private Hospital) ঘটনা।

সূত্রের খবর, দিল্লির বাসিন্দা অমিত মুখোপাধ্যায় কর্মসূত্রে দুর্গাপুরে আসেন প্রায় আড়াই বছর আগে। তখনই তাঁর এক বন্ধুর বান্ধবী সুচরিতা পাত্রর সঙ্গে দুর্গাপুরে সিটি সেন্টারে আলাপ হয়। ধীরে ধীরে পরিচয় বাড়ে দু’জনের। এরপরই শনিবার বিবাহবন্ধনে আবদ্ধ হলেন অমিত, সুচরিতা। যদিও বিষয়টা মোটেই সোজা ছিল না দুজনের কাছে। সূত্রের খবর, বিয়ের একদিন আগে ছেলের পরিবারকে জানানো হয় পাত্রী সুচরিতা হেপাটাইটিসে আক্রান্ত। গুরুতর অবস্থায় দুর্গাপুরের সিটি সেন্টারের একটি বেসরকারি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন তিনি। যদিও গভীর প্রেমের সম্পর্কে বাধা হতে পারেনি কঠিন রোগ। অমিত জানান, অন্য কেউ নয়, সুচরিতাকেই তিনি বিয়ে করবেন। শেষ পর্যন্ত কর্তৃপক্ষের অনুমতিতে হাসপাতালের নির্দিষ্ট ওয়ার্ডেই শনিবার সন্ধ্যায় একেবারে পুরোহিত ডেকে, ছাতনাতলা বানিয়ে, মন্ত্র পড়ে শাস্ত্র মতে বিয়ে সারলেন অমিতও সুচরিতা৷ শত বাধা অতিক্রম করে তাঁদের দুজনের পাশাপাশি খুশি তাঁদের পরিবারও। এদিন অমিত, সুচরিতা এবং তাঁদের পরিবারকে সাধুবাদ জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

 

 

 

Related articles

এশিয়ান গেমসে নামার স্বপ্নভঙ্গ, ফেডারেশেনর চক্রান্তে প্রত্যাবর্তনে ধাক্কা ভিনেশের

আন্তর্জাতিক মঞ্চে প্রত্যাবর্তনের আগেই বড় ধাক্কা ভিনেশ ফোগাটের (Vinesh Phogat)। ভারতীয় কুস্তি ফেডারেশনের চক্রান্তে আসন্ন এশিয়ান গেমসে অংশ...

অপারেশন সিন্দুরের বর্ষপূর্তিতে প্রোফাইল ছবি বদল প্রধানমন্ত্রীর, ‘সন্ত্রাসবাদীদের রেহাই নেই’ বার্তা ভারতীয় সেনার

পহেলগামে হামলার (Pahelgam attack) পাল্টা জবাব দিতে ভারতীয় সেনার অপারেশন সিন্দুরের বর্ষপূর্তিতে নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলের ছবি বদলালেন...

নিহত চন্দ্রনাথের ময়নাতদন্ত শুরু, খুনের ঘটনার তদন্তে আইজি-সিআইডির নেতৃত্বে SIT! 

বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) আপ্তসহায়কের চন্দ্রনাথ রথের (Chandranath Rath) ময়নাতদন্ত শুরু। সকাল সাড়ে দশটা নাগাদ...

মধ্যপ্রদেশের পর উত্তরপ্রদেশ, ফের নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ৭

মধ্যপ্রদেশের (Madhyapradesh ) জবলপুরে যমুনায় সেই মর্মান্তিক দুর্ঘটনার পরে এবার উত্তরপ্রদেশের (Uttarpradesh )যমুনায় ফের নৌকাডুবির দুর্ঘটনা। বুধবার রাতে...