Thursday, May 14, 2026

হু হু করে বাড়ছে ভারত-পাক টি-২০ বিশ্বকাপের ম্যাচের টিকিটের দাম, দাম উঠল কোটি টাকায়

Date:

Share post:

চলতি বছর বসতে চলেছে টি-২০ বিশ্বকাপের আসর। আর এই টুর্নামেন্টে গ্রুপ পর্যায়ে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। এই ম্যাচ নিয়ে উন্মাদনা তুঙ্গে ক্রীকেটপ্রেমীদের মধ্যে। যার চাহিদাও তুঙ্গে টিকিটের। বাড়ছে টিকিটের দামও। জানা যাচ্ছে, ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের দাম উঠেছে কোটি টাকায়।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, বিশ্বকাপের কোনও ম্যাচের টিকিটের সর্বনিম্ন দাম ভারতীয় মূল্যে ৪৯৭ টাকা। তবে ভারত-পাক ম্যাচের টিকিটের দাম শুরু থেকেই বেশি। এই ম্যাচের ভিআইপি টিকিটের দাম শুরুতে ৩৩ হাজার টাকা। প্রথমে আইসিসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে টিকিট কিনে তা বিক্রি করা হচ্ছে বিভিন্ন রি-সেল প্ল্যাটফর্মে। সেখানেই টিকিটের দাম বেড়ে যাচ্ছে। জানা যাচ্ছে, ‘স্টাবহাব’ বা ‘সিটগিক’-এর মতো প্ল্যাটফর্মে টিকিটের দাম বাড়ছে হু হু করে। সেই সব প্ল্যাটফর্মে ভারত-পাক ম্যাচের একটি টিকিটের দাম ন্যূনতম ৩৩ লক্ষ টাকা। কোথাও ৪১ লক্ষ টাকায় টিকিট বিক্রি হচ্ছে। কোনও প্ল্যাটফর্মে ভিআইপি টিকিটের সর্বোচ্চ দাম পৌঁছেছে ১ কোটি ৮০ লক্ষ টাকায়। আমেরিকার জনপ্রিয় বাস্কেটবল বা বেসবলের ম্যাচের টিকিটের দামের সঙ্গে পাল্লা দিচ্ছে ভারত-পাকিস্তান ম্যাচ।

আরও পড়ুন- ভারত-ইংল্যান্ড শেষ টেস্ট ম্যাচ ঘিরে সংশয়, কিন্তু কেন?

Related articles

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...