Tuesday, June 23, 2026

ইডি-র মুখোমুখি হতে রাজি, জানালেন দিল্লির মুখ্যমন্ত্রী

Date:

Share post:

অষ্টম বারের সমন এড়ালেও ইডির মুখোমুখি হতে কবে রাজি তা জানিয়ে দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। ৪ মার্চ ইডির তলব এড়ালেন অরবিন্দ কেজরিওয়াল। এবার তলব এড়ালেও সোমবার তিনি জানান, আগামী ১২ মার্চের পর ইডির প্রশ্নের উত্তর দিতে রাজি তিনি।

কেজরিওয়াল জানান, তিনি ইডির প্রশ্নের উত্তর দিতে তৈরি তবে ভার্চুয়ালি। ১২ মার্চের পর ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের মুখোমুখি হবেন। পাশাপাশি তিনি ইডির মুখোমুখি হতে রাজি হলেও, এই সমন ফের “বেআইনি” বলেও সরব হন কেজরিওয়াল। এ প্রসঙ্গে ইডি-র তরফে জানানো হয়েছে, তদন্তের স্বার্থে সশরীরে হাজিরা দিতেই হবে। ভার্চুয়ালি জিজ্ঞাসাবাদ করা সম্ভব নয়।

দিল্লির আবগারি দুর্নীতি মামলায় এখনও পর্যন্ত আম আদমি পার্টির দুই নেতা দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়া এবং রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং তিহাড় জেলে রওয়েছেন। অভিযোগ, দিল্লি সরকারের ২০২১-২২ সালের আবগারি নীতি বেশ কিছু মদ ব্যবসায়ীকে সুবিধা করে দিচ্ছিল। এই নীতি প্রণয়নের জন্য যাঁরা ঘুষ দিয়েছিলেন, তাঁদের সুবিধা করে দেওয়া হচ্ছিল। আপ সরকার সেই অভিযোগ অস্বীকার করে। তবে এই নীতি পরে খারিজ করা হয়।

 

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...