Thursday, May 7, 2026

সৌজন্যে বিদ্যুৎ মন্ত্রী! এবার রাস্তার আলোয় নয়, বাড়ির আলোয় পড়বে নবদ্বীপের প্রিয়াঙ্কা

Date:

Share post:

ছোট্ট এক চিলতে ঘর। বিদ্যুৎ নেই। নুন আনতে পান্তা ফুরনো সংসার। মা- মূক ও বধির। মেধাবী মেয়েটির লেখাপড়ার ভরসা ছিল একমাত্র রাস্তার আলো। নবদ্বীপের বাসিন্দা প্রিয়াঙ্কা ঘোষ(১০)-এর সমস্যার কথা জানতে পারেন বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস (Aroop Biswas)। শোনামাত্রই ব্যবস্থা নেন মানবিক মন্ত্রী। তিন ঘণ্টার মধ্যেই ওই বাড়িটিতে বিদ্যুৎ পৌঁছানোর নির্দেশ দেন তিনি। ক্রমাগত বিদ্যুৎ দফতরের আধিকারিকদের কাজের তদারকির খবর নিতে থাকেন, এবং বিদ্যুৎ সংযোগের কাজ সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গেই সেই ছবিও তাকে পাঠানোর নির্দেশ দেন মন্ত্রী। ৩ ঘন্টার মধ্যেই নবদ্বীপ পুরসভার চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা ওই প্রিয়াঙ্কা ঘোষের বাড়িতে জ্বলে ওঠে আলো। বসানো হয় বৈদ্যুতিন মিটার।

বিদ্যুৎ সংযোগ সম্পন্ন হওয়ার পর মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে থাকার পথ দেখিয়েছেন। আমাদের দায়িত্ব দিয়েছেন নির্দিষ্ট সমস্যা সমাধানের। দুঃস্থ মেধাবী পড়ুয়ার বাড়িতে বিদ্যুৎ নেই খবর পেয়েই তাই ব্যবস্থা নিয়েছি। এটা আমার কর্তব্য। তিনি আরও বলেন, রাজ্যের কোনও মানুষের বিদ্যুতের সমস্যা হলে যেন অবিলম্বে তাঁকে জানানো হয়। জানানো হলে তক্ষুণি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মন্ত্রী। বাড়িতে বিদ্যুৎ সংযোগ পেয়ে ছোট্ট মেয়েটি ধন্যবাদ জানিয়েছে মন্ত্রীকে। আলো জ্বালিয়ে বই হাতে সে বলে, আর রাস্তার আলোয় পড়তে হবে না।

আরও পড়ুন- পশ্চিমী দেশগুলির বিরুদ্ধে এবার নয়া অ.স্ত্র প্রয়োগের ভাবনা রুশ প্রেসিডেন্ট পুতিনের

 

Related articles

সিঙ্গুরে টাটাদের ক্ষতিপূরণে স্থগিতাদেশ কলকাতা হাই কোর্টের

সিঙ্গুরে টাটাদের কারখানা (Singur Tata Motors) তৈরির ক্ষতিপূরণে স্থগিত রাখার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Kolkata High Court)।...

মমতা হারেননি, উত্তর প্রদেশ মডেলে কমিশন-বিজেপি মিলে তৃণমূলকে হারিয়েছে: অখিলেশ

নির্বাচন কমিশন ও বিজেপি মিলে বেইমানি (বিশ্বাসঘাতকতা) করে ভোট করিয়ে বাংলায় তৃণমূলকে হারিয়েছে। বৃহস্পতিবার, কালীঘাটে তৃণমূল সভানেত্রী মমতা...

১৭৭৭টি নামের নিষ্পত্তি! ট্রাইব্যুনাল ছাড়লেন টি এস শিবজ্ঞানম

ভোট যুদ্ধ শেষে কলকাতা হাই কোর্টের (Kolkata High Court) প্রাক্তন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম (T S Sivagnanam)...

আইপিএলের মধ্যেই সতীর্থের প্রয়াণ, শোক প্রকাশ কোহলির

  আইপিএলের মধ্যে বিরাট দুঃসংবাদ। মাত্র ৩৬ বছর বয়সে প্রয়াত বিরাট কোহলির অনূর্ধ্ব ১৯ দলের সতীর্থ অমনপ্রীত সিং গিল।...