Saturday, May 16, 2026

বিচারপতির চেয়ারে বসেই বিজেপির সঙ্গে যোগাযোগ! বিস্ফোরক স্বীকারোক্তি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

Date:

Share post:

বিচারপতির চেয়ারে বসেই বিজেপির সঙ্গে যোগাযোগ, নিজেই স্বীকার করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, শেষ সাত দিন বিজেপির সঙ্গে কথা হয়েছে। দু’পক্ষের সহমতে সিদ্ধান্ত নিয়েছি। ওই দিনগুলিতে বিচারের কাজ করিনি। তবে শুধুমাত্র সন্দেশখালির মতো ঘটনাই যে তাঁকে এই সিদ্ধান্ত নিতে অনুপ্রেরণা দিয়েছে, তেমনটা নয়। অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্পষ্ট করেন, বিজেপির সঙ্গে আমি আর আমার সঙ্গে বিজেপি শেষ ৫-৬ দিনের মধ্যে যোগাযোগ করেছি। আমি আদালতে ৭ দিন ছুটি নেওয়ায় ক্ষতি কিন্তু আমারই হয়। অন্য কারো কিন্তু হয়নি ক্ষতি। যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে, তার জন্যই ছুটি নিয়েছিলাম। শুধু গতকাল আমি কোর্টে বসেছি, কতগুলো মামলা ছেড়ে দিতে হবে বলে।

হাই কোর্টে নিজের পদ থেকে মঙ্গলবার ইস্তফা দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছেও নিজের পদত্যাগ পত্র পাঠিয়েছেন। রবিবার নিজের পদ থেকে ইস্তফা দেওয়ার কথা জানানোর পরই জল্পনা উঠে আসছিল। রাজনীতিতে যোগ দেওয়ার স্পষ্ট ইঙ্গিতও দিয়েছিলেন। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজনৈতিক অবস্থান স্পষ্ট করলেন অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি স্পষ্ট জানালেন, সম্ভবত ৭ মার্চ বিকালে আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টিতে যোগ দেবেন তিনি।

অভিজিৎ বলেন, সিপিএমে যোগ দেব না কারণ আমি ঈশ্বর বিশ্বাসী। ধর্মে বিশ্বাস করি। তাদের সঙ্গে আমার মিল হবে না। কংগ্রেস হল পারিবারিক জমিদারির একটা দল। এখানে জয়রাম রমেশের মতো শিক্ষিত মানুষেরা থাকেন। কিন্তু তাঁরা পদ পান না। রাহুল গান্ধীর মতো নেতাদের পিছনে থেকে যেতে হয়। তিনি বললেন, বিজেপি একমাত্র দল যারা। এখানে আর কোনও সর্বভারতীয় পার্টি নেই।

 

Related articles

দশ লাখে প্রশ্ন কিনে নিটে প্রাপ্তি মোটে ১০৭! পর্দাফাঁস হতেই গা ঢাকা দিল মূল অভিযুক্তের ছেলে

নিটের প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর বাতিল হয়েছে এই বছরের পরীক্ষা। পরীক্ষার নামে এই ধরণের প্রহসন নিয়ে উত্তাল গোটা...

পুলগাঁওয়ে ফায়ারিং প্র্যাকটিসের মাঝে চরম অশান্তি! জুনিয়রকে লক্ষ্য করে মেজরের গুলি, মৃত সুবেদার মেজর

সেনা ক্যাম্পে ফায়ারিং প্র্যাকটিসের সময়ে জুনিয়র কমিশনড অফিসার সুবেদার মেজর ওম বাহাদুর খণ্ডকে গুলি করে খুন। মেজর মনন...

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গে শুভেন্দু, বৃহস্পতিবার বৈঠক দুর্গাপুরেও 

রাজ্যে নতুন সরকার গঠনের পর প্রশাসনিক কাজকর্মে গতি আনতে এবং জেলাস্তরে সরাসরি নজরদারি চালাতে তৎপর নবান্ন। মুখ্যমন্ত্রী পদে...

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...