Saturday, June 13, 2026

বাংলার লক্ষ্মীর ভাণ্ডার দেশের মধ্যে মডেল: মেদিনীপুরে বার্তা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

লক্ষ্মীর ভান্ডার সারা দেশের মডেল। বাংলার সরকার গ্যারান্টি দিলে হয়। কিন্তু দিল্লির সরকার গ্যারান্টি দিলে হয় না। মঙ্গলবার পশিম মেদিনীপুরের সভা থেকে এইভাবেই গর্জন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।রাজ্য সরকারের জনমুখী একের পর এক প্রকল্প দিশা দেখিয়েছে সব প্রজন্মকে। লক্ষ্মীর ভান্ডার এখন দেশের মডেল হয়ে দাঁড়িয়েছে। বাংলার পথ অনুসরন করে দিল্লিতেও লক্ষ্মীর ভান্ডার শুরু করেছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী। অনেক রাজ্যেই এখন লক্ষ্মীর ভান্ডার মডেল।

এদিন লক্ষ্মীর ভাণ্ডারের কথা তুলে ধরে কেন্দ্রকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী জানান, লক্ষ্মীর ভাণ্ডার সারা দেশে মডেল হয়ে গিয়েছে। দিল্লিও করেছে দেখলাম। দিল্লি এই লক্ষ্মীর ভাণ্ডারে খরচ করেছে দুই হাজার কোটি টাকা। তবে রাজ্য সরকারের খরচ হয়েছে ২৫ থেকে ২৬ হাজার কোটি টাকা। কারণ, আমাদের উপভোক্তার সংখ্যা ওদের থেকে অনেকটাই বেশি।‘ উল্লেখ্য, সোমবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ঘোষণা করেছিলেন, ১৮ বছরের ওপরের মেয়ের হাজার টাকা করে দেওয়া হবে। কেজরিওয়ালের সেই ঘোষণার পরই এদিন মেদিনীপুরের সভা থেকে লক্ষ্মীর ভাণ্ডারের প্রসঙ্গ উল্লেখ করেন মমতা। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, যতদিন বাঁচবেন ততদিন মহিলারা এই লক্ষ্মীর ভাণ্ডার পাবেন। এই লক্ষ্মীর ভাণ্ডার কখনও বন্ধ হবে না।

 

Related articles

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...