Friday, May 22, 2026

সামনেই শুরু ২০২৪ আইপিএল, তার আগে IPL-এ নিজের অভিজ্ঞতা জানালেন মাহি

Date:

Share post:

দেশ থেকে আইপিএল। তাঁর নেতৃত্বে বিশ্বকাপ জয় কড়েছে টিম ইন্ডিয়া, আইপিএল-এ দলকে চ্যাম্পিয়ন করেছে পাঁচবার। যার কথা বলা হচ্ছে তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন মহেন্দ্র সিং ধোনি। দেশের পাশাপাশি আইপিএলেও নেতা হিসাবে সফল তিনি। চলতি মাসেই শুরু হচ্ছে আইপিএল ২০২৪ । তবে তার আগে আইপিএল নিয়ে মুখ খুললেন মাহি। জানালেন, আইপিএল তাঁকে বিদেশি খেলোয়াড়দের চেনা, বোঝার সুযোগ করে দিয়েছে।

এই নিয়ে ধোনি বলেন, “ আমি মনে করি, কোনও দলকে নেতৃত্ব দিতে হলে সেই দলের সবাইকে ভালভাবে বোঝা দরকার। কাউকে ব্যক্তিগত ভাবে চিনলে, তার শক্তি এবং দুর্বলতা সম্পর্কে জানলে দলকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়া সহজ হয়। প্রচুর বিদেশি ক্রিকেটারকে ভাল করে জানার সুযোগ দিয়েছে আইপিএল। প্রতিপক্ষের ক্রিকেটারদের নিয়ে খুব বেশি কথা বলতে পছন্দ করি না। কিন্তু অন্য ক্রিকেটারদের চেনার সুযোগ করে দিয়েছে আইপিএল। ক্রিকেট নিয়ে তাদের ভাবনার কথা জানতে পেরেছি। তাদের সংস্কৃতি জানতে পেরেছি। সব মিলিয়ে আইপিএলের এই মঞ্চটা খুবই ভাল।“

এরপরই মাহি আরও বলেন, ‘‘২০০৮ সালের চেন্নাই দলটার ভারসাম্য দারুণ ছিল। দলে বেশ কয়েক জন অলরাউন্ডার ছিল। অভিজ্ঞতাও ছিল প্রচুর। ম্যাথু হেডেন, মাইক হাসি, মুথাইয়া মুরলিথরন, মাখায়া এনতিনি, জেকব ওরামের মতো ক্রিকেটারেরা ছিল দলে। এমন সব ক্রিকেটারদের এক সাজঘরে পাওয়ার অভিজ্ঞতা দারুণ। তবে আসল চ্যালেঞ্জ ছিল, মাঠের বাইরে তারা কেমন, সেটা জানা।”

আরও পড়ুন- এবার শ্রেয়স-ঈশানকে নিয়ে মুখ খুললেন ভারতের এই প্রাক্তন ক্রিকেটার, ঘরোয়া ক্রিকেটের অবহেলা মেনে নিতে পারছেন না তিনি

Related articles

সোনা পাপ্পু মামলায় শুক্রবার সাতসকালে শহরজুড়ে ইডি হানা, তল্লাশি অভিযান মুর্শিদাবাদেও

জমি কেলেঙ্কারির তদন্তে কলকাতা ও জেলা মিলিয়ে ৯ জায়গায় কেন্দ্রীয় এজেন্সির তল্লাশি অভিযান। শুক্রবার সাতসকালে কসবা, চক্রবেড়িয়া, রয়েড...

ভোট পরবর্তী হিংসায় উস্কানির অভিযোগ, এবার কাঠগড়ায় পরমব্রত-স্বস্তিকা!

নির্বাচন শেষ হয়ে যাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় (Social Media Post) উস্কানিমূলক পোস্ট করায় এবার টলিউড অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়...

আজ দিল্লিতে প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী সাক্ষাতের সম্ভাবনা 

বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার পর প্রথম দিল্লি সফরে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানী পৌঁছেছেন বাংলার মুখ্যমন্ত্রী।...

বন্দুকবাজের গুলিতে নিহত পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড

পুলওয়ামা হামলার নেপথ্যে অন্যতম মূল মাথা কুখ্যাত জঙ্গি হামজা বুরহানকে গুলি করে মারল অজ্ঞাতপরিচয় বন্দুকবাজরা। বৃহস্পতিবার পাক অধিকৃত...