Thursday, May 14, 2026

ফের রাজ্যে তাপমাত্রা বদলের ইঙ্গিত! উত্তরের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

Date:

Share post:

ফের বদলাতে শুরু করেছে রাজ্যের আবহাওয়া (Weather)। একধাক্কায় অনেকটাই কমেছে তাপমাত্রা (Temperature)। শুক্রবার আলিপুর আবহাওয়া দফতর সাফ জানিয়েছে ওড়িশা এবং অসমের উপর বর্তমানে তিনটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। অন্যদিকে, ১০ মার্চ নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। সেকারণেই আবহাওয়ায় এমন হেরফের লক্ষ্য করা যাচ্ছে। তবে শুক্রবার সকালে মনোরম আবহাওয়া থাকলেও বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে লুকোচুরি খেলছে রোদ। তবে এদিন আকাশ মূলত পরিষ্কার রয়েছে। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে দুই ডিগ্রি কম। পাশাপাশি এদিন কলকাতার (Kolkata) সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

তবে এদিন হাওয়া অফিস সাফ জানিয়েছে আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। শুক্রবার থেকেই দক্ষিণের জেলাগুলির আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলেই জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। কিন্তু আগামী সপ্তাহের বুধবার থেকে তাপমাত্রার পরিবর্তন হতে পারে। দক্ষিণবঙ্গ বৃষ্টিতে না ভিজলেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের দুই জেলায়। শুক্র এবং শনিবার দার্জিলিং এবং কালিম্পংয়ের বেশ কয়েকটি এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে রবিবার থেকে ফের শুষ্ক আবহাওয়া দেখা যেতে পারে ওই দুই জেলায়। তাছাড়া শুক্রবার থেকে উত্তরবঙ্গের অন্যান্য জেলায় আবহাওয়া শুকনো থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

হাওয়া অফিস সাফ জানিয়েছে, আপাতত রাজ্যজুড়ে তাপমাত্রা পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। কখনও মনোরম আবহাওয়া, কখনও বা গরমের আঁচে পুড়তে পারে রাজ্য। তবে আগামী সপ্তাহে তাপমাত্রায় বদল আসতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

Related articles

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...