Saturday, March 14, 2026

শিবরাত্রির শোভাযাত্রায় ভয়াবহ দুর্ঘটনা রাজস্থানে,বিদ্যুৎস্পৃষ্ট ১৫ শিশু

Date:

Share post:

শিবরাত্রির শোভাযাত্রায় ভয়াবহ দুর্ঘটনা রাজস্থানে। বিদ্যুৎস্পৃষ্ট হল ১৫ জনের বেশি শিশু। তাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার ঘটনাটি ঘটেছে রাজস্থানের কোটায়। আহতদের দেখতে হাসপাতালে গিয়েছেন কোটার সাংসদ তথা লোকসভার স্পিকার ওম বিড়লা।
জানা গিয়েছে, শিবরাত্রি উপলক্ষে দেশের নানা প্রান্তে পূজা-অর্চনা চলছে। কোটার কুনহাড়িতেও শিবপুজোর তোড়জোড় চলছিল । এই পুজো উপলক্ষে শোভাযাত্রার আয়োজন করেছিলেন স্থানীয়রা। শোভাযাত্রা নিয়ে বেরোনোর পরই দুর্ঘটনাটি ঘটে। স্বাস্থ্যমন্ত্রী হীরালাল নাগর জানিয়েছেন, আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের সকলকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়। আরও ভাল চিকিৎসার জন্য পরে তাঁদের জয়পুরে স্থানান্তরিত করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, যারা বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে তাদের মধ্যে শিশু এবং কিশোর রয়েছে। তাদের বয়স ১০-১৬ বছরের মধ্যে। সাকতৌড়া এলাকায় শোভাযাত্রা পৌঁছনোর পর হাই ভোল্টেজ তারের সংস্পর্শে আসে। যার জেরে এই দুর্ঘটনা। আশঙ্কাজনক দুই শিশু ১০০ শতাংশ ঝলসে গিয়েছে। বাকিদের শরীরের ৫০ শতাংশ পুড়ে গিয়েছে।স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, কী ভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। কোথাও কোনও গাফিলতি ছিল কি না তা খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে পুলিশ।

 

spot_img

Related articles

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...