Thursday, March 5, 2026

৯২-তে বিয়ের পিঁড়িতে রুপার্ট ! বান্ধবী এলিনা জুকোভার সঙ্গে বাগদান সম্পন্ন

Date:

Share post:

বয়স তো একটা সংখ্যা মাত্র। বিয়ের জন্য চাই তরতাজা মন, শরীরের বয়স সেখানে কোনও বাধাই নয়। ঠিক এমনটাই মনে করেন গণমাধ্যমের অন্যতম প্রভাবশালী ব্যক্তি রুপার্ট মার্ডক (Rupert Murdoch)। এখন বয়স ‘মাত্র’ ৯২, বান্ধবীর সঙ্গে বাগদান সেরে এবার পঞ্চমবারের জন্য বিয়ে করতে চলেছেন তিনি। পাত্রী অবসরপ্রাপ্ত রাশিয়ান আণবিক জীববিজ্ঞানী এলিনা জুকোভা (Russian molecular biologist Elena Zhukova)। চলতি বছরের জুন মাসেই ৬৭ বছরের বান্ধবীর সঙ্গে নতুন জীবন শুরু করতে চলেছেন রুপার্ট ।

২০২৩ সালে ফক্স অ্যান্ড নিউজ কর্পোরেশনের চেয়ারম্যান পদ থেকে অবসর নেন মার্ডক। এটা তাঁর পঞ্চম বিয়ে হলেও বাগদানের হিসেবে ষষ্ঠ। আসলে গত বছর প্রাক্তন পুলিশ চ্যাপেলিন অ্যান লেসলি স্মিথের সঙ্গে বাগদানের কিছু দিন পরই তাঁদের বিচ্ছেদ ঘটে, তারপরই অবশ্য এলিনার সঙ্গে প্রেমের সম্পর্কের গুঞ্জন ছড়িয়ে পড়ে। এপ্রিলের পর থেকেই এই জুটি ডেটিং শুরু করেন। মার্ডকের প্রাক্তন স্ত্রী ওয়েন্ডি ডেং আয়োজিত একটি পার্টিতে তাঁদের দেখা হয় বলে জানা যায়। চলতি বছরেই ক্যালিফোর্নিয়ার মার্ডক মোরাগার ভিনেয়ার্ড ও এস্টেটেই বিয়ে হবে। ইতিমধ্যেই আমন্ত্রণ পত্র বিলি শুরু হয়েছে।


spot_img

Related articles

ভয়ঙ্কর! গায়ে রং দিতেই নাতির গায়ে গরম জল ছুড়ল ঠাকুমা

গায়ে রং দেওয়াতেই হল মর্মান্তিক পরিণতি! হোলির(Holi) দিন ঠাকুমার গায়ে রং দেওয়া হল নাতির অপরাধ! রেগে গিয়ে নাতির...

যুদ্ধের কারণে দুবাইয়ে আটকে থাকা পর্যটকদের সাহায্যের বার্তা অভিনেতা সোনুর 

পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে মধ্যপ্রাচ্যে আটকে পড়েছেন বহু ভারতীয়। রয়েছেন বিদেশি পর্যটকরাও। বিমান পরিষেবা স্বাভাবিক না হওয়ায় তাঁরা...

কেন তৃণমূলে আইনজীবী সৌরভ? যোগদানের পর উত্তর দিলেন নিজেই

তৃণমূল কংগ্রেসে (TMC) যোগ দিলেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী সৌরভ চন্দ্র(Sourav Chandra)। তৃণমূল ভবনে তৃণমূল মহিলা কংগ্রেসের রাজ্য...

উর্ধ্বমুখী সর্বনিম্ন তাপমাত্রা, রবিবার থেকে বৃষ্টি বঙ্গে 

মার্চের প্রথম সপ্তাহে চড়ছে পারদ, বৃহস্পতিবার সকাল থেকেই যথেষ্ট গরম অনুভূত হচ্ছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় (South Bengal weather)।...