Thursday, May 14, 2026

কেন নারী দিবসে প্রকাশ্যে এল দেবী? মেয়েকে নিয়ে উচ্ছ্বসিত বিপাশা

Date:

Share post:

আন্তর্জাতিক নারী দিবসে নিজের মেয়ে দেবীর ছবি ভিডিও প্রকাশ্যে আনেন বিপাশা বসু ও করণ সিং গ্রোভার (Bipasa Basu Karan Singh Grover)। এরপরই ‘ফাইটার’ গার্লকে শুভেচ্ছা জানিয়েছে নেটদুনিয়া। কিন্তু দেবীর জন্মের এত দিন পরে ঠিক নারী দিবসেই তাঁকে প্রকাশ্যে আনার কারণ কী? বিপাশা বলছেন দেবী সেই মেয়ে যে ছোট থেকেই লড়াই করছে। সেলেব সন্তান বলে বিশেষ কোনও সুবিধা পাইনি সে। হার্টে ছিদ্র নিয়ে জন্মানো একরত্তি যেভাবে জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করে আজ এত প্রাণোচ্ছল ভাবে ধরা দিয়েছে সেটা সত্যি শেখার মতো। সহধর্মিণীর কথায় সহমত জানিয়েছেন অভিনেতা করণ। আসলে মেয়েকে ‘ফাইটার’ নাম যে তিনিই দিয়েছেন।

শিবরাত্রি এবং নারী দিবসেই দেবীদর্শন করিয়েছেন বিপাশা। সোশ্যাল মিডিয়ায় যে ছবি আপলোড করা হয়েছে সেখানে ছোট্ট দেবীর পরনে রয়েছে গোলাপি ফ্রক, সঙ্গে ম্যাচিং করা গার্ডার গিয়েই মাথার চুল দুদিকে বাঁধা। কেউ কেউ তো বলছেন, মেয়ে একেবারে বাবা করণ সিং গ্রোভারের মতোই দেখতে হয়েছে।


Related articles

টুটুকে নিয়ে সুপার জায়ান্টের পোস্ট বিতর্কে দেবাশিসের জবাব ,আবেগপ্রবণ বার্তা সৃঞ্জয়ের

প্রয়াত টুটু বোসকে(Tutu Bose) শ্রদ্ধা জানিয়েই ডার্বির প্রস্তুতি শুরু মোহনাগানের। বাগান রত্ন প্রয়াত স্বপনসাধন বোসকে(টুটু) শ্রদ্ধা জানিয়ে বৃহস্পতিবার...

ভোট পরবর্তী হিংসা মামলায় মমতার সওয়ালেই মান্যতা! পুলিশকে কড়া নির্দেশ প্রধান বিচারপতির বেঞ্চের

দীর্ঘ বছর পরে কালো কোট পরে এজলাসে দাঁড়িয়ে সওয়াল করলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর সেই...

শোভনদেব-ফিরহাদ-কুণালসহ বিধানসভায় শপথ ১৪০ জন বিধায়কের

বুধবারের পর বৃহস্পতিবারও রাজ্য বিধানসভায় (West Bengal Assembly) নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব অনুষ্ঠিত হল। শপথ নিলেন তৃণমূল বিধায়ক...

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...